ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

সত্য কথা বলুন, শাহরুখকে তার সহ-অভিনেত্রী

আকাশ বিনোদন ডেস্ক :

২ অক্টোবর মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মদিনে, তাকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছিলেন শাহরুখ খান। সেই টুইটের পর কিং খানের বিষোদগার করলেন তারই সহ-অভিনেত্রী সায়নী গুপ্তা।

শাহরুখ খান টুইটে লিখেছিলেন, ‘আমরা চাইব, ভালো, খারাপ, সব সময়ই গান্ধীজির আদর্শে আমাদের সন্তানরা অনুপ্রাণিত হোক, মেনে চলুক। খারাপ জিনিস শোনা উচিত নয়, দেখা উচিত নয়, বলাও উচিত নয়। গান্ধীজির ১৫১তম জন্মবার্ষকীতে সত্যের প্রতি মূল্যবোধ বাড়ুক।’

কিং খানের এই টুইটের পরই তাকে একহাত দেন তার সহ-অভিনেত্রী সায়নী গুপ্তা। সায়নী শাহরুখের উদ্দেশ্যে লেখেন, ‘আপনি মুখ খুলুন, সত্য কথা বলুন, গান্ধীজি শিখিয়েছিলেন নিপীড়িত, শোষিত ও আমাদের দলিত ভাই-বোনদের জন্য আওয়াজ তুলতে। নিজের চোখ, কান, মুখ বুজে বসে থাকবেন না।’

সম্প্রতি হাথরস ধর্ষণকাণ্ড নিয়ে ভারতে তোলপাড়। ধর্ষকদের শাস্তি চেয়ে সরব ভারতবাসী। এমনকি আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, অনুশকা শর্মা, কৃতি শ্যাননসহ অনেক তারকাই হাথরস ও বলরামপুরের ঘটনায় ধিক্কার জানিয়েছেন। তবে এতকিছুর পরেও শাহরুখ খান একেবারেই চুপ। শুধু তাই নয়, সুশান্তের মৃত্যু থেকে মাদককাণ্ড কোনোকিছু নিয়েই মুখ খুলতে দেখা যায়নি কিং খানকে। আর তাতেই বিরক্ত সায়নী কিং খানকে একহাত নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৬-র ‘ফ্যান’ ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করেন সায়নী গুপ্তা। বি-টাউনে কিং খানের বিরুদ্ধে মুখ খুলতে সাধারণত কাউকে দেখা যায় না। তবে সায়নী উল্টোটাই করলেন। যদিও শাহরুখ এখনও সায়নীর মন্তব্যের কোনও জবাব দেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

সত্য কথা বলুন, শাহরুখকে তার সহ-অভিনেত্রী

আপডেট সময় ১১:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০