ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

কাল থেকে ব্যাটারি-ইঞ্জিন চালিত রিকশা-ভ্যানের বিরুদ্ধে অভিযান

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামীকাল সোমবার থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি-ইঞ্জিনচালিত রিকশা-ভ্যানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি আজ রবিবার রাজস্ব আদায় সংক্রান্ত এক দাপ্তরিক বৈঠকে সংশ্লিষ্টদের এই নির্দেশনা প্রদান করেন।

অভিযান পরিচালনা সম্পর্কে ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ঢাকা শহরের যানবাহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে আগামী ৫ অক্টোবর থেকে অবৈধ যন্ত্রচালিত রিক্সা-ভ্যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

অভিযান পরিচালনা করার জন্য ইতোমধ্যেই দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, নগরীর বিভিন্ন স্থানে যান্ত্রিক রিকশা ও যানবাহনের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করবো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

রাসেল সাবরিনা আরও বলেন, অভিযানে যন্ত্রচালিত এসব অবৈধ রিকশা-ভ্যানকে ডাম্পিং করা হবে, সেই সঙ্গে জরিমানাও করা হবে। এই যান্ত্রিক যানগুলোর জন্য সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা থেকে নগরবাসীকে রক্ষার উদ্দেশ্যে এই অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর হতে ডিএসসিসি রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন ও নবায়ন আবেদনের কার্যক্রম শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ডিএসসিসি এলাকায় নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি সেদিন ইঞ্জিনচালিত রিকশা বা ভ্যান সড়কে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

নিবন্ধিত অযান্ত্রিক যানবাহন ছাড়া আর কোন অযান্ত্রিক যানবাহনকে ঢাকা শহরে চলাচল করতে দেওয়া হবে না জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস তখন বলেছিলেন, এরই মাঝে ডিএসসিসি এলাকার সড়কগুলোতে যানবাহনের কার্যকারিতা নিরুপণের কার্যক্রম শুরু করা হয়েছে। এর ফলে কোন সড়কে ধীর গতির যানবাহন চলবে, কোন সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল করবে, এগুলো আমরা নির্ণয় করব। এই নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে ধীর গতির যানবাহনগুলো যেমনি নিবন্ধনের আওতায় আসবে তেমনি নিয়মের আওতায়ও আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

কাল থেকে ব্যাটারি-ইঞ্জিন চালিত রিকশা-ভ্যানের বিরুদ্ধে অভিযান

আপডেট সময় ০৪:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০