ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা কাউকেই ছাড়ছে না, মার্কিন প্রেসিডেন্টকেও আক্রান্ত করেছে : স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘কোভিড (করোনা) কাউকেই ছাড়ছে না। কোভিড মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীকেও আক্রান্ত করেছে। তাই সাবধানের মাইর নেই। সাবধানতা অবলম্বন করলেই কোভিড ঠেকানো যাবে।’

মন্ত্রী বলেন, কোভিড নিয়ন্ত্রণে কেবল ভ্যাকসিন নয়, প্রয়োজন সবার সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা।

আজ রবিবার (৪ অক্টোবর) সকালে ঢাকা শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

করোনা মহামারি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সফলতা’র বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সারা দুনিয়া স্বীকৃতি দিয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ৭-৮ মাস ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ মহামারি মোকাবিলা করেছে সফলতার সঙ্গে। যার স্বীকৃতি দিয়েছে বিশ্ব, যার স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যার স্বীকৃতি দিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান। মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার এর স্বীকৃতি দিয়েছেন।’

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাতেই কাজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তিনি বলেন, ‘আমাদের দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু এখন ২০-৩০ জনে নেমে এসেছে। যেখানে প্রতিবেশী ভারতে এক হাজার মারা যাচ্ছেন। যুক্তরাষ্ট্রেও এক হাজার জন করে মারা যাচ্ছেন। অন্য সব দেশের সঙ্গে তুলনা করলে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃত্যু ‘এক লাখের বেশি হতো’।

জাহিদ মালেক বলেন, করোনাকালে কোভিডের পাশাপাশি নন-কোভিড সেবাও ‘ভালোভাবে’ দেয়া হয়েছে। কোনো স্বাস্থ্য সেবা থেমে থাকেনি। কোভিডের পাশাপাশি নন-কোভিড সেবা পুরোদমে দিতে পেরেছি। সব ধরনের স্বাস্থ্যসেবা ভালোভাবে বজায় রেখেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা কাউকেই ছাড়ছে না, মার্কিন প্রেসিডেন্টকেও আক্রান্ত করেছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০