ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

টোকেনের জন্য ডাকা হয়েছিল ৪৫০ জনকে, এখন জনসমুদ্র সোনারগাঁও

আকাশ জাতীয় ডেস্ক: 

৪৫০ জনকে টোকেনের জন্য ডাকা হয়েছিল। অথচ এখন রাজধানীর হোটেল সোনারগাঁও পরিণত হয়েছে জনসমুদ্রে।

এই হোটেলেরই এক পাশে অবস্থিত সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়।

রোববার (০৪ অক্টোবর) এয়ারলাইন্স ৪৫০ জনকে টোকেন দেওয়ার ঘোষণা দিয়েছিল। এরপর থেকে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর হোটেল সোনারগাঁও। এখন পরিস্থিতি সামাল দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (৪ অক্টোবর) ভোর থেকেই টোকেনের আশায় জড়ো হন এই প্রবাসীরা।

সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, রোববার ই১ থেকে ১০০ এবং ইয়েলো কালার ১ থেকে ই ৩৫০ পর্যন্তকে টোকেনের জন্য ডাকা হয়েছিল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো হোটেলের চারপাশে হাজারো মানুষ জড়ো হয়ে আছেন। হোটেলের প্রবেশমুখ বন্ধ রয়েছে। টোকেনের দাবিতে বিক্ষোভ স্লোগান চলছে। পরিস্থিতি উত্তপ্ত।

পুলিশ বারবার বলছে, সৌদি এয়ারলাইন্সের গেটে প্রবাসীদের অবস্থান নিতে। কিন্তু পুলিশের কথায় কর্ণপাত করছে না তারা।

গত ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, নতুন টোকেন বিতরণ করা হবে ৪ অক্টোবর। এ ঘোষণার পর শনিবার (৩ অক্টোবর) রাত থেকে হোটেল সোনারগাঁওয়ের বাইরে অবস্থান নেন কয়েক সহস্রাধিক প্রবাসী। রোববার (৪ অক্টোবর) সকালে এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন ১২-১৫ হাজার প্রবাসী। পরিস্থিতি এত উত্তপ্ত যে, ব্যারিকেড দিয়েও ঢল ঠেকাতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

টোকেনের জন্য ডাকা হয়েছিল ৪৫০ জনকে, এখন জনসমুদ্র সোনারগাঁও

আপডেট সময় ১২:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০