ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাস্ক বিপণনে ‘প্রেরণা ফাউন্ডেশন’ এবং ‘স্বপ্ন’র মধ্যে চুক্তি স্বাক্ষর

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রেরণা ফাউন্ডেশনের ‘আমরা শিখি, আমরা পারি’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সমাজের বিশেষ সক্ষম ব্যক্তিদের প্রস্তুতকৃত উন্নতমানের ফেস-মাস্ক বিক্রয় করবে সুপারশপ স্বপ্ন। গত বুধবার রাজধানীর মহাখালীতে প্রেরণা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে প্রেরণা ফাউন্ডেশন ও দেশের অন্যতম চেইনশপ ‘স্বপ্ন’-এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অটিজম অ্যান্ড এনডিডি সেলের প্রধান সমন্বয়কারী ড. এ এম পারভেজ রহিম, দৈনিক সমকালের সম্পাদক মুস্তাফিজ শফি, প্রেরণা ফাউন্ডেশনের গভর্নিং বডির পরিচালক মুবিনা আসাফ, পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজিদা রহমান ড্যানি, এসিআই লজিস্টিকস লিমিটেডের বিজনেস হেড অব কমোডিটি অ্যান্ড জিএম খালিদ হুসাইন, প্রেরণা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল আমিন, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশন্স ম্যানেজার তাসনিম তৈয়বসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। এসিআই লজিস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির অনুষ্ঠানটিতে অনলাইনে যোগ দেন।

প্রেরণা ফাউন্ডেশন ও পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে বাস্তবায়িত একটি প্রকল্প ‘আমরা শিখি, আমরা পারি’। করোনাকালে দেশের অসংখ্য সাধারণ মানুষ কর্মসংস্থান হারিয়ে জীবন ও জীবিকার সংকটে পড়েছেন এবং বহু বিশেষভাবে সক্ষম ব্যক্তিও এর অন্তর্ভুক্ত আছেন।
এই প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া এমন কিছু মানুষকে প্রেরণা ফাউন্ডেশন ও পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার যৌথ উদ্যোগে প্রশিক্ষণ প্রদান করেছে, যার ভিত্তিতে তারা উন্নত মানের মাস্ক তৈরি করে সর্বসাধারণের স্বাস্থ্যসুরক্ষা উপকরণ সরবরাহের মহৎ দায়িত্বে অংশ নিতে সক্ষম হয়েছেন।

তাদের তৈরি মাস্কগুলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর সকল স্বাস্থ্যসুরক্ষা শর্ত পূরণ করে। সমাজের চিরায়ত দৃষ্টিভঙ্গিকে পাল্টে দিয়ে নিপুণতার সাথে এই বিশেষ-মেধার অধিকারীগণ যে সার্জিক্যাল ও ফ্যাব্রিক মাস্ক তৈরি করছেন, সেগুলো বিভিন্ন আকর্ষণীয় ডিজাইনে ২২০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত খুচরা মূল্যে পাওয়া যাবে স্বপ্ন’র আউটলেটগুলোতে। মাস্কগুলো ধোয়া যাবে এবং নিরাপদে ব্যবহার করা যাবে সর্বোচ্চ ২০ বার পর্যন্ত।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেরণা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, ‘করোনাকালে আমাদের চারপাশে অসংখ্য মানুষ তাদের আয়-উপার্জন ও ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কায় ডুবে আছেন। আমরা প্রেরণা ফাউন্ডেশন থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এই কঠিন সময়ে সমাজের গতানুগতিক ধারার চেয়ে একটু পিছিয়ে থাকা মানুষদের নিয়ে কাজ করতে, তাদের কার্যদক্ষতা বাড়িয়ে অর্থসংস্থানের সুযোগ তৈরি করতে। একই সাথে বাংলাদেশ সরকারের এসডিজি লক্ষ্যমাত্রাকেও আমরা এই প্রকল্পে বিবেচনায় রেখেছি। ‘স্বপ্ন’কে অশেষ ধন্যবাদ, বিশেষভাবে সক্ষম মানুষগুলোকে তাদের প্রাপ্য সম্মানটুকু যথাযথভাবে প্রদান করার জন্য।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্নই দেশের প্রথম রিটেইল চেইনশপ, যারা আউটলেটে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। তাই তাদের নিজ হাতে প্রস্তুতকৃত ফেস্ক মাস্ক বিক্রি করার ব্যাপারে আমরা সবসময়ই পাশে আছি এবং থাকব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাস্ক বিপণনে ‘প্রেরণা ফাউন্ডেশন’ এবং ‘স্বপ্ন’র মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট সময় ০৬:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০