ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

নর্দমা পরিষ্কার করতে গিয়ে ধরা পড়ল দৈত্যাকার ইঁদুর!

আকাশ নিউজ ডেস্ক:  

এত বড় ইঁদুর! সম্ভব নাকি! দূর থেকে দেখে প্রথমে দুই হাত দিয়ে প্রথমে চোখ মুছে ফেলেছিলেন পরিচ্ছন্নকর্মীরা। তার পরও তারা যা দেখলেন তাতে হা হয়ে যেতে হয়। একটি দৈত্যাকার ইঁদুর বসে রয়েছে নর্দমার জলের উপর।

বিরাট আকারের ইঁদুর। ভয়ে হাঁটু কাঁপতে শুরু করেছিল পরিচ্ছন্নকর্মীদের। তবে শেষমেশ সেই ইঁদুরটিকে নর্দমা থেকে টেনে বাইরে আনা হয়। তার পরই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়। দেখতে অবিকল আসল ইঁদুরের মতো হলেও সেটি আদতে আসল নয়। নকল ইঁদুর। তবে দেখে সেটা বোঝার বিন্দুমাত্র উপায় নেই। এত অসাধারণ হাতের কাজ।

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে এ ঘটনা ঘটে। সেখানেই একটি নালা পরিষ্কার করতে গিয়ে বিশালাকার ইঁদুরটিকে দেখতে পান পরিচ্ছন্নকর্মীরা। এত বড় ইঁদুর দেকে প্রথমে চোখ ছানাবড়া হয়ে যায় সবার। নালা থেকে শেষ পর্যন্ত ইঁদুরটিকে বের করেন তারা।

জানা যায়, কাপড় ও তুলা দিয়ে কেউ বা কারা তৈরি করেছিল সেই ইঁদুর। হ্যালোয়েন-এর জন্য সেই দৈত্যাকার ইঁদুর বানানো হয়েছিল। এরপর সেটিকে ফেলে দেওয়া হয়। কোনওভাবে সেই বিরাট ইঁদুর এসে আটকে যায় নর্দমার ওই অংশে। যার জেরে ওই নর্দমার নিষ্কাশন ব্যবস্থাও ক্ষতিগ্রস্থ হয়েছিল। এদিন ২২ টন লিটার বর্জ্য পরিষ্কার করেন পরিচ্ছন্নকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

নর্দমা পরিষ্কার করতে গিয়ে ধরা পড়ল দৈত্যাকার ইঁদুর!

আপডেট সময় ১১:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০