ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

ধর্ষণের অভিযোগ: থানায় ডাক পড়ল অনুরাগের

আকাশ বিনোদন ডেস্ক :

বাঙালি অভিনেত্রীকে যৌন হেনস্তা ও ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপকে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ মুম্বাইয়ের ভারসোভা থানায় হাজিরা দিতে হবে। ধর্ষণের অভিযোগে এ থানাতেই প্রথমে বয়ান রেকর্ড করা হবে পরিচালকের।

সম্প্রতি অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন পায়েল ঘোষ। এরপর ধর্ষণের অভিযোগও দায়ের করেন তিনি।
অভিনেত্রী জানান, ২০১৫-১৬ সাল নাগাদ অনুরাগ কাশ্যপের কাছে অডিশন দিতে গিয়েছিলেন তিনি। ওই সময় অনুরাগ তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে অশ্লীল ইঙ্গিত করেন প্রথমে। এরপর ঘরের দরজা বন্ধ করে পর্নো ছবি চালিয়ে পায়েলকে শয্যা সঙ্গিনী করার চেষ্টা করেন।

পায়েল রাজি না হলে তিনি রিচা চাড্ডা, হুমা কুরেশিদের উদাহরণ টেনে আনেন। সেই সঙ্গে বলেন, হুমা-রিচাদের যখন ডাকেন তখনই নাকি তারা হাজির হন।

ওই সময় অনুরাগ ‘বম্বে ভেলভেট’ ছবির শুটিং করছিলেন। ফলে রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য যে কোনও মেয়ে তার শয্যা সঙ্গিনী হতে রাজি হয়ে যায় বলেও নাকি উল্লেখ করেন।

তবে পায়েল ঘোষের ওই অভিযোগের পর মুখ খোলেন অনুরাগের সাবেক দুই স্ত্রী। তারা জানান, ‘সেক্রেড গেম’ পরিচালক সব সময় নারী স্বাধীনতার জন্য লড়াই করেন। তাই তিনি ওই ধরনের কোনও কাজ করতে পারেন না। আরও কয়েকজন অভিনেত্রীও অনুরাগের পক্ষে কথা বলছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ধর্ষণের অভিযোগ: থানায় ডাক পড়ল অনুরাগের

আপডেট সময় ১১:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০