ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেমিট্যান্সের কাগজ দ্রুত পাঠানোর তাগিদ

আকাশ জাতীয় ডেস্ক: 

পাঁচ লাখের বেশি রেমিট্যান্স প্রনোদনা দেওয়ার পর কাগজপত্র দ্রুত পাঠানোর তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২ শতাংশ নগদ সহায়তা প্রদান কার্যক্রম বিলম্বিত হওয়ায় এই নির্দেশনা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি হরা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পাঁচ হাজার মার্কিন ডলার অথবা ৫ পাঁচ লাখের বেশি রেমিট্যান্সের ক্ষেত্রে প্রাপক (বেনিফিশিয়ারি) কর্তৃক ১৫ কার্যদিবসের মধ্যে কাগজপত্রাদি দাখিল করার বাধ্যবাধকতা শিথিল করে কাগজপত্রাদি দাখিলের সময়সীমা দুই মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র প্রাপক কর্তৃক কাগজপত্রাদি দাখিল করার বিষয়ে সময়সীমা ধার্য করা হয়েছে। রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক কর্তৃক রেমিট্যান্স আহরণকারী ব্যাংক বরাবর কাগজপত্রাদিসহ নগদ সহায়তার দাবী পেশের জন্য নির্দিষ্ট সময়সীমা ধার্য করা হয়নি।

তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে প্রাপক কর্তৃক কাগজপত্রাদি দাখিলের নির্দিষ্ট সময়সীমা ২ মাসের মধ্যে রেমিট্যান্স প্রদানকারী ব্যাংকে (বেনিফিশিয়ারী ব্যাংক) দাখিল করা হলেও রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক কর্তৃক তা রেমিট্যান্স আহরণকারী কে পৌঁছাতে বিলম্বের কারণে ২ শতাংশ নগদ সহায়তা প্রদান কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ফলে গ্রাহকের নগদ সহায়তা প্রাপ্তিতে বিলম্ব এবং রেমিট্যান্স আহরণকারী ব্যাংকের হিসাবায়ন নিস্পত্তিতে সময়ক্ষেপন হচ্ছে।

এ অবস্থায়, পাঁচ হাজার মার্কিন ডলার অথবা পাঁচ লাখ টাকার অধিক রেমিট্যান্সের ক্ষেত্রে নগদ সহায়তা প্রাপ্তি এবং রেমিট্যান্স আহরণকারী ব্যাংকের হিসাবায়ন দ্রুত নিষ্পত্তির জন্য প্রাপক কর্তৃক কাগজপত্রাদি দাখিলের পর মিট্যান্স প্রদানকারী ব্যাংক কর্তৃক বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে তা রেমিট্যান্স আহরণকারী ব্যাংক বরাবর প্রেরণ নিশ্চিত করার জন্য আপনাদের নির্দেশনা প্রদান করা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রেমিট্যান্সের কাগজ দ্রুত পাঠানোর তাগিদ

আপডেট সময় ০৬:৪৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০