ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিল বাকি, মর্গে পড়ে ছিল মিনুর মরদেহ, শিল্পী সংঘের সহায়তায় সমাধান

আকাশ বিনোদন ডেস্ক : 

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মিনু মমতাজ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিনেত্রীর মৃত্যুর খবর জানার পরও সারাদিন পরিবার ও স্বজনদের কেউ তার খবর নেননি। হাসপাতাল মর্গে পড়ে ছিল তার মরদেহ। কারণ হিসেবে জানা গেলো, প্রায় ৩ লাখ টাকা বিল বাকি হাসপাতালে। বিল পরিশোধ করতে হবে শুনেই তার সন্তানরা কেউ এগিয়ে আসেননি।

এ বিষয়ে জানার জন্য নির্মাতা-গীতিকবি এসএ হক অলিককে ফোন দিলে তিনি বলেন, ‘ব্যাপারটা দুঃখজনক। তবে, এরই মধ্যে শিল্পী সংঘের উদ্যোগে এই সমস্যার সমাধান করা হয়েছে। মঙ্গলবার রাতেই শহীদুজ্জামান সেলিম (শিল্পী সংঘ’র সভাপতি) ভাই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। এখন (বুধবার সকাল সাড়ে ১১টার দিকে) আহসান হাবিব নাসিম (শিল্পী সংঘ’র সাধারণ সম্পাদক) ভাই সেখানে রয়েছেন। মিনু মমতাজের পরিবারের লোকজনেরাও এসেছেন।

‘আমাদের শিল্পী সংঘের পক্ষ থেকে ১ লাখ এবং অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে ১ লাখ টাকা দিয়ে সমস্যার সমাধান করা হয়েছে। শিল্পী সংঘের অনুরোধে বাকি ১ লাখ টাকা ছাড় দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ’

অলিক আরও জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) বাদ জোহর মিরপুর করবস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে অভিনত্রী মিনু মমতাজকে।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর মিনু মমতাজকে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়। টেস্ট করা হলে করোনা পজিটিভ আসে। এরপর তাকে করোনা ইউনিটে বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দীর্ঘদিন টিভি নাটকে নিয়মিত অভিনয় করেছেন মিনু মমতাজ। কাজ করেছেন অনেক সিনেমায়ও। দীর্ঘদিন ধরে কিডনি ও চোখের সমস্যায় ভুগছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বিল বাকি, মর্গে পড়ে ছিল মিনুর মরদেহ, শিল্পী সংঘের সহায়তায় সমাধান

আপডেট সময় ১১:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০