ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ ডিএমপির একার পক্ষে সম্ভব নয়: কমিশনার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ

ব্যাটিংয়ে উন্নতি করতে চান তাসকিন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে ঘাম ঝরাচ্ছেন তাসকিন আহমেদ। ২৫ বছর বয়সী এই পেসার মনে করেন, ম্যাচে ব্যাটসম্যানদের সহযোগিতা করতে হলে বোলারদেরও ব্যাটিংয়ে উন্নতি করতে হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মিরপুরে জাতীয় দলের অনুশীল শেষে সাংবাদিকদের এ কথা জানান তাসকিন। হোম অব ক্রিকেটে এদিন ব্যাটিং অনুশীলন করেছেন বোলাররা। ব্যাটিং সেশনের পুরোটা সময় জুড়েই অনুশীলন করেছেন তাসকিন। তিনি মনে করেন, বোলারদেরও ব্যাটিংয়ে উন্নতি করতে হবে।

তাসকিন বলেন, ‘আজকে আমাদের সব বোলারদের ব্যাটিং সেশন ছিল, ইনজয় করেছি। যদিও নেটে আমাদের বেশ টাফ টাইম দিচ্ছিল বোলাররা। কিন্তু আসলে এ চ্যালেঞ্জগুলো নেওয়া শিখতে হবে আমাদের। ব্যাটসম্যানদের সাপোর্ট দিতে হলে আমাদের ইম্প্রুভ করতেই হবে। আমরাও চেষ্টা করছি। আগের থেকেই ইম্প্রুভ হচ্ছে, আশা করি সামনে আমাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা আরও ভালো করবে। ‘

তাসকিন মনে করেন তাদের ব্যাটিংয়ে উন্নতি হয়েছে। তবে উন্নতির কোনো শেষ নেই। সামনে আরো ভালো কিছুর প্রত্যাশা করছেন ২৫ বছর বয়সী এই পেসার।

তিনি বলেন, ‘আগের থেকে ইম্প্রুভ হয়েছে, মাশাআল্লাহ। কিন্তু আসলে ইম্প্রুভমেন্টের শেষ নেই। ওয়ার্ল্ড ক্লাস লেভেলের হতে গেলে আরও হার্ড ওয়ার্ক সবসময় করে যেতে হবে। আসলে এখনো সব শেষ নয়, সামনে আরও ভালো কিছু হবে আশা করছি। আমি আমার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো এবং ভবিষ্যতে আরও ইম্প্রুভ হয়, আরও ভালো করতে পারি সে চেষ্টাই করবো। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

ব্যাটিংয়ে উন্নতি করতে চান তাসকিন

আপডেট সময় ০৮:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০