ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ডি ভিলিয়ার্স-চাহালদের নৈপুণ্যে ব্যাঙ্গালুরুর শুভ সূচনা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

অভিষিক্ত দেবদূত পাদিক্কাল ও এবি ডি ভিলিয়ার্সের ফিফটি এবং যুজভেন্দ্র চাহালের অসাধারণ বোলিংয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে শুভ সূচনা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সানরাইজার্স হায়দ্রাবাদকে ১০ রানে হারিয়েছে বিরাট কোহলির দল।

সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ব্যাঙ্গালুরু নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। জবাবে ইনিংসের ২ বল বাকি থাকতে ১৫৩ রানে গুটিয়ে যায় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে দলটি।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জনি বেয়ারস্টো ও মনিশ পান্ডে ছাড়া হায়দ্রাবাদের হয়ে আর কেউই দাঁড়াতে পারেনি। ওপেনার বেয়ারস্টো ৪৩ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬১ করে চাহালের বলে বোল্ড হন। এছাড়া ৩৩ বলে ৩৪ রান করেন পান্ডে। তার উইকেটটিও চাহাল দখল করেন।

লেগস্পিনার চাহাল ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট পান। এছাড়া শিবাম ডুবে ও নভদ্বীপ সাইনি ২টি করে উইকেট পান।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার পাদিক্কাল ও ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটে ভালো সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। ওপেনিং জুটিতে অ্যারন ফিঞ্চের সঙ্গে ৯০ রান করা পাদিক্কাল ৪২ বলে ৮টি চারে ৫৬ করে বিদায় নেন। আর রান আউট হওয়ার আগে ডি ভিলিয়ার্স ৩০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫১ করেন।

দারুণ বল করার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার ওঠে চাহালের হাতে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ডি ভিলিয়ার্স-চাহালদের নৈপুণ্যে ব্যাঙ্গালুরুর শুভ সূচনা

আপডেট সময় ০৮:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০