ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

অনলাইনে বিএম কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

আকাশ জাতীয় ডেস্ক:  

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে একাদশ শ্রেণির অনলাইন বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বাংলা বিষয়ের পরীক্ষা গ্রহণের মাধ্যমে অনলাইনে বার্ষিক পরীক্ষা শুরু হয়।

কলেজ সূত্রে জানা গেছে, প্রথম দিনে ৩০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর শতকরা হার ৮৫ দশমিক ৫৭। পরীক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়।

বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া জানান, করোনার কারনে এ মুহূর্তে প্রতিষ্ঠানে বসে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, তবে গুণগত মান ও ধারাবাহিকতা বজায় রাখতে আমরা অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে চাই। এর কারণে অটোপ্রমোশন না দিয়ে এভাবে পরীক্ষা নেওয়ার উদ্যোগটি হাতে নেওয়া হয়।

তিনি জানান, আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে পরীক্ষার্থীদের ৫০ নম্বরের একটি প্রশ্নপত্র দেওয়া হয়। যেটি নির্ধারিত ৫০ মিনিট সময়ের মধ্যে শেষ করা হয়। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে অনলাইন বার্ষিক পরীক্ষা শুরু হয়। এছাড়া অন্যান্য পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

অনলাইনে বিএম কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

আপডেট সময় ০৬:২৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০