ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভবিষ্যৎ প্রজন্মের ভিআর আনল ফেসবুক

আকাশ আইসিটি ডেস্ক : 

ভবিষ্যৎ প্রজন্মের ভার্চ্যুয়াল রিয়ালিটি বা ভিআর বক্স এনেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আর ২০২১ সাল নাগাদ স্মার্ট সানগ্লাসও বাজারে আনার ঘোষণা দেওয়া হয়েছে।

সম্প্রতি এক ভার্চ্যুয়াল আয়োজনের মাধ্যমে এই ঘোষণা দেয় ফেসবুক।

ফেসবুক বলছে, সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর এবং অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এই আয়োজন সম্পন্ন করা হয়। এতে ভবিষ্যৎ প্রজন্মের ভিআর এবং অগমেন্টেড রিয়ালিটি বা এআর প্রযুক্তি ব্যবহার করা হয়। আর এই আয়োজনেই ২৯৯ মার্কিন ডলার দামের ভিআর বক্সের ঘোষণা দেওয়া হয়।

মার্ক জুকারবার্গ জানান, ‘কোয়েস্ট-২’ নামের এই ভিআর বক্স এর রেজুলেশন ক্ষমতা হবে আগের সবগুলোর চেয়ে বেশি। এটার ওজনও হবে আগের কোয়েস্ট এর তুলনায় কম। আগামী অক্টোবরের ১৩ তারিখ থেকে এর ডেলিভারি শুরু করা হবে। ব্যবহারকারীকে দারুণ সব অভিজ্ঞতা দিতে এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স আর টু প্রসেসর, ৬ গিগাবাইট মেমরি, নতুনভাবে ডিজাইন করা কন্ট্রোল প্যানেল এবং দীর্ঘ ব্যাটারি লাইফ।

এছাড়াও ২০২১ সাল নাগাদ বাজারে স্মার্ট সানগ্লাস আনার ঘোষণা দিয়েছে ফেসবুক। এর জন্য এসিলর লুক্সোটিকার সাথে চুক্তিও হয়েছে বলে জানানো হয় ফেসবুকের পক্ষ থেকে। ফ্যাশন এবং প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়ে ফেসবুক এবং এসিলর লুক্সোটিকা মিলে রে বান ব্র্যান্ডের স্মার্ট সানগ্লাস তৈরি করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভবিষ্যৎ প্রজন্মের ভিআর আনল ফেসবুক

আপডেট সময় ০৯:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০