ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর

‘আমি আমার শিক্ষককে ঘৃণা করি’

অাকাশ স্পোর্টস ডেস্ক:

শিক্ষককে নিয়ে উল্টা সুর অলিম্পিক রুপা-জয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর গলায়! বিশ্ব ব্যাডমিন্টন সার্কিটে তাঁর উত্থানের পিছনে তার কোচ পুল্লেলা গোপীচন্দের অবদান তো কম নয়! তবু সেই শিক্ষককে নিয়েই সিন্ধুর বার্তা ‘‘আই হেট মাই টিচার, গোপীচন্দ। ’’ সিন্ধুর মুখে শিক্ষক দিবসে এমন অবাক করা কথা শুনে ঘাবড়ে যাওয়া স্বাভাবিক।

কী এমন করলেন গোপীচন্দ যে, গোপীকে নিয়ে এমন মন্তব্য করতে গেলেন তাঁর অন্যতম প্রিয় ছাত্রী সিন্ধু। এই বার্তার আসল উদ্দেশ্য খোলসা করেছেন সিন্ধু নিজেই। একটি পানীয় সংস্থার বিজ্ঞাপনের ভিডিওতে বিস্তারিত জানিয়েছেন, তিনি কেন ‘ঘৃণা’ করেন গোপীকে।

সিন্ধু বলছেন, ‘‘আমি আমার শিক্ষককে ঘৃণা করি। কারণ আমার পায়ের ক্ষতের জন্য তিনিই দায়ি। উনি আমার উপর চেঁচান। ’’
এরপরে তিনি বলেন, ‘‘আমি ঘেমে গেলে বা যখন আমি পড়ে যাই, আমি নিঃশ্বাস নিতে না পারি, তখন আমার শিক্ষক খুশি হন। আমার ব্যথার জন্য তিনিই দায়ী। আমি না ঘুমালে ওঁর কিছু যায় আসে না। ’’

শেষে সিন্ধু বলেন, ‘‘উনি কখনও ছেড়ে দেন না আমাকে। আমি সবচেয়ে বেশি ওঁকে ঘৃণা করি, কারণ উনি আমার উপর এতটাই বিশ্বাস রাখেন যে, আমি নিজেও নিজেকে অতটা ভরসা করতে পারি না। ’’

সূত্র: এবেলা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল

‘আমি আমার শিক্ষককে ঘৃণা করি’

আপডেট সময় ০৮:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭