ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেই এফআর টাওয়ারের পাশের ভবনে এবার আগুন

আকাশ জাতীয় ডেস্ক:  

আগুন লেগে বহু হতাহতের ঘটনায় আলোচিত রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের এফআর টাওয়ারের পাশে আহমেদ টাওয়ারের ১৫ তলায় এবার আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর শাহাদাত হোসেন আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের আটটি ইউনিট কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

২০১৯ সালের ২৮ মার্চ বহুতল বাণিজ্যিক ভবন এফআর টাওয়ারে আগুন লেগে ২৬ জনের মৃত্যু হয়। আহত হন ৭০ জন। এছাড়া ভবনটির ব্যাপক ক্ষতি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সেই এফআর টাওয়ারের পাশের ভবনে এবার আগুন

আপডেট সময় ১২:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০