ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারি কোয়ার্টারের ছাদে অজ্ঞাতনামা নারীর লাশ

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর তেজগাঁও এলাকার তেজগাঁও থানার এলেনবাড়ী সরকারি কোয়ার্টারের পাঁচতলার ছাদে এক অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করে।

রাজধানীর তেজগাঁও এলাকার একটি বাড়ির ছাদ থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। পুলিশ বলছে, ওই নারীকে ধরে ছাদে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কেউই তাঁকে শনাক্ত করতে পারেননি।

পুলিশের তেজগাঁও থানার ওসি সালাহ উদ্দিন যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে তাকে খুন করেছে দুর্বৃত্তরা। খুনের পর লাশ পাঁচ তলার ছাদে রেখে চলে যায় তারা।

মাহমুদ খান বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে যায়। নিহত নারীর পরনে ছিল হলুদ কামিজ ও কালো সালোয়ার। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের আগে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না, ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সরকারি কোয়ার্টারের ছাদে অজ্ঞাতনামা নারীর লাশ

আপডেট সময় ০৫:৪৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০