ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা : চিফ প্রসিকিউটর মাঠ প্রশাসনের প্রশিক্ষণ সেশনে নিজেই প্রশিক্ষকের ভূমিকায় গণশিক্ষা প্রতিমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান

৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে: সাঈদ খোকন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের। এছাড়া অবশিষ্ট বর্জ্য দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হবে। নগর ভবন কার্যালয়ে ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণ` সংক্রান্ত সংবাদ সম্মেলনে দক্ষিণ সিটি (ডিএসসিসি) কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এ কথা বলেন।

তিনি বলেন, কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলাম। ঘোষিত সময়ের মধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। অবশিষ্ট বর্জ্যও দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হবে।

এছাড়া আজ যেসব পশু জবাই দেওয়া হচ্ছে তা তাৎক্ষণিক অপসারণে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন বলেও জানান তিনি।

মেয়র খোকন বলেন, ‘ঢাকা দক্ষিণে ঈদের তৃতীয় দিন পর্যন্ত মোট ১৮ হাজার মেট্রিক টন বর্জ্য হবে বলে ধারণা করেছিলাম। এখন পর্যন্ত তিন হাজার ট্রিপে ১৪ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। অবশিষ্ট বর্জ্য দ্রুত সময়ে অপসারণ করা হবে।

অপরদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ঈদের তৃতীয় দিন পর্যন্ত ১০ হাজার মেট্রিক টন বর্জ্য হবে বলে ধারণা করা হয়েছিল। এর মধ্যে দুপুর একটা পর্যন্ত এক হাজার ৬৮৬ ট্রিপের মাধ্যমে আট হাজার ২৭০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

তিনি বলেন, বর্জ্য অপসারণের কাজে দুই সিটতে ১৭ হাজারের মতো পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার

৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে: সাঈদ খোকন

আপডেট সময় ০৩:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭