ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন রশিদ খান

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ক্রিকেটে ১৬ বছরের পথচলা শেষে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল আফগানিস্তান। ইতোমধ্যে দলটি চারটি ম্যাচও খেলেছে।

যেখানে জয় পেয়েছে দুটিতে। একটি টেস্টে জয় তো আবার তাদের থেকে অভিজ্ঞতার বিচারে অনেক এগিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে।
আফগানদের শীর্ষ ক্রিকেটারদের বিশ্বব্যাপী ব্যাপক তারকা খ্যাতি রয়েছে। তাদের অনেকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোতে খেলে থাকেন।

যুদ্ধ বিধ্বস্ত আফগানদের এমন উত্থানই ভবিষ্যতে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে। দলটির সব ফরম্যাটের অধিনায়ক ও শীর্ষ ক্রিকেটার রশিদ খান বিশ্বাস করেন, এই স্বপ্ন সত্যি করতে তাদের সব বিভাগেই প্রতিভা রয়েছে। শুধু দরকার অগাথ বিশ্বাস। যা কিনা বড় দলগুলোর বিপক্ষে আারও বেশি ম্যাচ খেললেই চলে আসবে।

ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইউটিউব শোতে আলাপকালে রশিদ বলেন, ‘দল যখন আইসিসির পূর্ণ সদস্য হলো তখনই বড় স্বপ্নটা পূরণ হয়েছে, যেখানে আমরা টেস্ট খেলতে পারছি। আমরা ভারতের বিপক্ষে ভারতেই টেস্ট খেলছি। এটা সবসময়ই স্বপ্নের থেকে বেশি কিছু। ’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অর্জনটা হওয়া উচিৎ এবং দেশের আশা টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা। কেননা আমাদের সকল প্রকার দক্ষ, প্রতিভাবান রয়েছে এবং এখন শুধু আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা করতে পারবো। প্রতিভার সকল দিকই আমাদের রয়েছে। আমাদের স্পিনার রয়েছে, ফাস্ট বোলার আছে, আমাদের ব্যাটিংলাইনও দারুণ। শুধু যেটা অভাব সেটা হচ্ছে বড় দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা। কারণ আমরা তাদের বিপক্ষে যথেষ্ট ক্রিকেট খেলিনি। ’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন রশিদ খান

আপডেট সময় ০৮:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০