ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কা শর্ত শিথিল করলে সিরিজ খেলতে সমস্যা নেই: বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

এখনো পর্যন্ত শ্রীলঙ্কার কাছ থেকে কোনো জবাব না পেলেও দ্বীপ দেশটিতে তিন ম্যাচের আসন্ন টেস্ট সিরিজের জন্য ইতিবাচক মনোভাব নিয়ে অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইতোমধ্যে বিসিবি সভাপতি লঙ্কানদের জানিয়ে দিয়েছেন যে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন পালন করতে হলে সফর করবে না বাংলাদেশ। তবে এই বিষয়ে এখনো কোন জবাব দেয়নি শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)।

বিসিবি সভাপতি আরো জানিয়ে দিয়েছেন, লঙ্কানদের জবাবের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে বসে থাকবে না বোর্ড। তবে নাজমুল হাসান পাপনের ওই মন্তব্যের পর দুই দিন পার হয়ে গেলেও শ্রীলঙ্কা এখনো কোনো জবাব দেয়নি বিসিবিকে। এতে এই সফরটি অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।

বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা এখনো ইতিবাচক জবাবের জন্য অপেক্ষা করছি। তারা যদি তাদের শর্তগুলো শিথিল করে তাহলে সিরিজ খেলতে কোনো সমস্যা নেই।’

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা এখনো আমাদের কিছু জানায়নি। তাদের মনে কি আছে তা আমরা এখনো বুঝতে পারছি না। তবে আমরা যথেষ্ট ইতিবাচক।’

এদিকে সফরটি অনিশ্চিত হয়ে পড়ায় কিছুটা বিপাকে পড়ে গেছে বিসিবির মেডিকেল কমিটি। সফরের আগে ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, ডাক্তার সহ সংশ্লিষ্ট সবাইকে অন্তত আরো তিনটি করোনা পরীক্ষা করাতে হবে। ১৭ সেপ্টেম্বর সব ক্রিকেটাররা আবারো বাড়িতে যাবেন। আর বিদেশি স্টাফরা হোটেলে কোভিড-১৯ পরীক্ষা করাবেন।

জাতীয় দলের অফিসিয়াল প্রস্তুতির এটি হচ্ছে প্রথম পদক্ষেপ। এতে বলা হচ্ছে, শুধুমাত্র নেগেটিভ রিপোর্টধারীরা জাতীয় দল অবস্থান করা হোটেলে উঠতে পারবে। ২১ সেপ্টেম্বর শুরু হবে অনুশীলন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে সবকিছু।

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেশীষ চৌধুরী বলেছেন, ‘আমরা ক্রিকেট অপারেশন্স এর দিকে তাকিয়ে আছি। তারা যদি দল ঘোষণা করেন তাহলে আমরা সেই তালিকা ধরে তাদের বাসার ঠিকানা দেব যাতে বিশেষজ্ঞরা তাদের করোনা পরীক্ষা করাতে পারেন। আসলে ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্টিং স্টাফরা ঝুঁকিতে আছেন কিনা জানতে শ্রীলঙ্কা সফরের আগে তিন ধাপের করোনা পরীক্ষা করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেত্রী নুসরাত?

শ্রীলঙ্কা শর্ত শিথিল করলে সিরিজ খেলতে সমস্যা নেই: বিসিবি

আপডেট সময় ০৮:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০