ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি মাদকের টাকা না পেয়ে মাকে খুন, বাবা-বোনকে ছুরিকাঘাত ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাই হেরে যাওয়া: মাসুমা হাদি রাজধানীতে ‘আবাসিক হোটেলে’ ফের অভিযান, নারীসহ আটক ৪ ‘বিগত দিনের দুর্নীতি জন্য বড় প্রকল্পে সহযোগিতা করতে আগ্রহী নয় বিদেশি দাতারা’:রবিউল আলম ইরান যুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন নেতানিয়াহু: কাতারের সাবেক প্রধানমন্ত্রী সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : জুবাইদা রহমান

দীর্ঘদিন পর কোচদের সান্নিধ্যে ক্রিকেটাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:   

করোনা বিরতির পর গত ১৯ জুলাই থেকে জাতীয় দলের ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন। প্রায় ২ মাস পর টাইগারদের এই অনুশীলনে যোগ দিয়েছেন কোচিং স্টাফরা।

মিরপুরে সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্যক্তিগত অনুশীলন সেশন ভালোই কেটেছে ক্রিকেটারদের। এতদিন এককভাবে অনুশীলন করলেও এবার কোচদের সান্নিধ্যে এসেছেন টাইগাররা।

অনুশীলনের শুরু থেকেই ছিলেন বিসিবি’র সকল কোচিং স্টাফরা। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেনার লিক লি ও কন্ডিশনিং কোচ জুলিয়ান ক্যালেফাতো। সবাই যার যার দায়িত্ব পালন করেছেন।

টেস্ট অধিনায়ক মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন যার যার মতো করে। প্রধান কোচ ডমিঙ্গো তাদের ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। তাই অনুশীলনে ক্রিকেটাররা আগের থেকেও আরও বেশি মনোযোগী ছিলেন।

মুমিনুল, মুশফিক, রিয়াদরা যখন নেটে ব্যাটিং অনুশীলন করছেন তখন তাদের বল করে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। দূরে দাঁড়িয়ে থেকে শিষ্যদের বোলিং পর্যবেক্ষণ করেছেন গিসবন। তাদের ঘাটতিগুলো দেখিয়ে দিয়েছেন তিনি।

অন্যদিকে ক্রিকেটারদের ফিটনেসের বিষয়গুলো ভালোভাবে দেখেছেন ট্রেনার লিক লি ও কন্ডিশনিং কোচ জুলিয়ান ক্যালেফাতো। সবকিছু মিলে দীর্ঘদিন পর ক্রিকেটারদের পূর্ণাঙ্গ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে করোনা নেগেটিভ কোচিং স্টাফরা যাতে অনুশীলনে যোগ দিতে পারেন তার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়। তাই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়নি কোচদের।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

দীর্ঘদিন পর কোচদের সান্নিধ্যে ক্রিকেটাররা

আপডেট সময় ০৯:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০