ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুরে জঙ্গি আস্তানা ঘিরে র‌্যাব

অাকাশ জাতীয় ডেস্ক:

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলছেন, ছয় তলা ওই ভবনের পঞ্চম তলার আবদুল্লাহ নামের ‘দুর্ধর্ষ’ এক জঙ্গি অবস্থান করছে। তার সঙ্গে যোগাযোগ করে তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে।

টাঙ্গাইলের এলেঙ্গায় সোমবার রাতে এক বাড়িতে অভিযান চালিয়ে ‘জেএমবির জঙ্গি’ দুই ভাইকে আটক করার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্য রাতে ঢাকায় এই অভিযান শুরু হয়।

মাজার রোডের পাশে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে বর্ধনবাড়ি ভাঙ্গা ওয়ালের গলির ২/৩-বি হোল্ডিংয়ে ছয় তলা ওই বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ নামের এক ব্যক্তি। তিনি নিজেও পরিবার নিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকেন।

মুফতি মাহমুদ খান জানান, র‌্যাব ওই বাড়ি ঘিরে ফেলার পর রাত ১টার দিকে সেখান থেকে চারটি বোমা ছোঁড়া হয়। তবে তাতে কেউ হতাহত হননি। “ওই বাড়ি থেকে ছোড়া বোমার মধ্যে পেট্রোল বোমাও রয়েছে। সেখানে আরো বিস্ফোরক থাকতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।”

এদিকে রাতেই ফায়ার ব্রিগেডের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং ভোরের দিকে ওই গাড়ি থাকে ‘জঙ্গি আস্তার চারপাশে’ পানি ছিটানো হয়। ঝুঁকি এড়াতে ওই ভবনের বিভিন্ন ইউনিট এবং লাগোয়া বাড়িগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ শুরু করেন র‌্যাব সদস্যরা।

“প্রাথমিকভাবে জানা গেছে, ভেতরে থাকা জঙ্গির নাম আবদুল্লাহ। যাদের সরিয়ে আনা হয়েছে, তাদের মধ্যে আবদুল্লাহর এক বোনও আছে। আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করার সময় সেই বলেছে, যেন অন্যদের সঙ্গে তার বোনকেও সরিয়ে নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিরপুরে জঙ্গি আস্তানা ঘিরে র‌্যাব

আপডেট সময় ১২:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭