ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত

চামড়া পাচার ঠেকাতে ব্যাংক ঋণ চান ব্যবসায়ীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া বিদেশে পাচার রোধে অতি দ্রুত সময়ের মধ্যে ব্যাংক ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ)। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলতে সংগঠনটির সভাপতি শাহীন আহমেদ এ আহ্বান জানান।

প্রতি বছর ২০ শতাংশের মতো চামড়া পাচার হয় এমন তথ্য উপস্থাপন করে শাহীন বলেন, এ বছর চামড়া সংগ্রহ অভিযানে আমাদের একটু ধীরগতি হবে। কারণ সাভারে আমাদের স্থাপনাগুলো এখনো সঠিকভাবে সম্পন্ন হয়নি। প্রতিবছর ২০ শতাংশের মতো চামড়া পাচার হয়ে থাকলেও এবার একটু বেশি হবার আশংকা করছি। এর কারণ আমরা চামড়ার মূল্য হিসেবে এ বছর আড়তদারদের তেমন অগ্রিম দিতে পারিনি। এ সুযোগটা পাচারকারীরা গ্রহণ করে নগদ অর্থ দিয়ে চামড়া ক্রয় করে সীমান্ত দিয়ে পাচার করতে পারে।

ব্যাংক ঋণের জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমাদের সরকারি-বেসরকারি ব্যাংকগুলো থেকে সাধারণত ৪০০-৫০০ কোটি টাকা কোরবানির জন্য অগ্রিম দিয়ে থাকে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংক থেকে গত বছর ২০০ কোটি টাকা অগ্রিম হিসেবে পেয়েছিলাম। কিন্তু এবছর খুব একটা অগ্রিম পাইনি। ফলে অনেক ট্যানারি মালিক চামড়া কিনতে পারবে না।

ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, হাজারিবাগ, পোস্তা ও সাভারে আস্তে আস্তে চামড়া জমতে শুরু করেছে। সেখানে লবণ দেওয়া হচ্ছে। আমরা সেখান থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহ করবো। সরকারের বেঁধে দেওয়া দাম অনুসরণ করেই চামড়া সংগ্রহ করবো। সে হিসেবে চামড়ার মূল্য ১১০০-১২০০ টাকা হবে। তাই দাম বৃদ্ধি বা কমে যাওয়ার সম্ভাবনা নেই।

তিনি বলেন, এ বছর এপ্রিলে সাভারে ট্যানারি স্থানান্তর হওয়ার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। চলতি বছরে ৪০০ মিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল। হঠাৎ করে চামড়া শিল্প স্থানান্তরসহ বিভিন্ন কারণে মাত্র ২৩২ মিলিয়ন চামড়া রপ্তানি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা

চামড়া পাচার ঠেকাতে ব্যাংক ঋণ চান ব্যবসায়ীরা

আপডেট সময় ১১:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭