ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই:আপিল বিভাগ রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

এফএওর ৩৬তম এশিয়া ও প্যাসিফিক সম্মেলন বাংলাদেশে

আকাশ জাতীয় ডেস্ক:   

জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও)-এর ৩৬তম এশিয়া ও প্যাসিফিক সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ।

১৯৭৩ সালে জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও)-এর সদস্যপদ অর্জনের পর বাংলাদেশ এবারই প্রথম এই সম্মেলনের আয়োজক দেশ হবে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ভুটান আয়োজিত চার দিনব্যাপী এফএওর ৩৫তম এশিয়া ও প্যাসিফিক সম্মেলন শেষ হয়।

৩৫তম সম্মেলনের সমাপনী বিষয়ে এবং ৩৬তম সম্মেলন নিয়ে বক্তব্য দেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। তিনি বলেন, ভুটান এবারের ৩৫তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ১-৪ সেপ্টেম্বর সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজন করেছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৬টি সদস্য দেশের মধ্যে ৪১টি দেশের মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বেসরকারি খাত, সিভিল সোসাইটি, অ্যাক্যাডেমিয়া এবং খাদ্য ও কৃষি খাতের টেকনিক্যাল সাপোর্টসহ ৪০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।

৩৬তম সম্মেলন আয়োজন নিয়ে কৃষিমন্ত্রী বলেন, দুই বছর পর পর এই সম্মেলন আয়োজিত হয়। আগামী ২০২২ সালে ৩৬তম সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে এবং স্বাধীনতার ৫০তম বছরের প্রাক্কালে এই অর্জন দেশের জন্য বিরাট গর্বের।

সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামান, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, নাজমা আরা খানম এবং ঢাকায় নিযুক্ত এফএওর প্রতিনিধি রবার্ট সিম্পসনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

এফএওর ৩৬তম এশিয়া ও প্যাসিফিক সম্মেলন বাংলাদেশে

আপডেট সময় ০৭:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০