ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

১১২ প্রতিষ্ঠানকে জরিমানা করল ভোক্তা অধিদফতর

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়ে ১১২টি প্রতিষ্ঠানকে মোট চার লাখ ১৩ হাজার পাঁচশ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো অধিদফতরের এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অধিদফতরে প্রতিদিন অনুষ্ঠিত সকালের সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগরীর হাতিরপুল বাজার, পলাশীবাজার, চকবাজার, বংশাল, শ্যামপুর, সূত্রাপুর ও শান্তিনগরবাজারে অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে ৩৪টি টিম বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

তদারকিকালে চাল, আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নকল পণ্য এবং ওজনে কারচুপিসহ ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে দেশের ১১২টি প্রতিষ্ঠানকে চার লাখ ১৩ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়।

রাজধানীতে এসব অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন ও সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা।

এ বিষয়ে অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ভোক্তা স্বার্থসংরক্ষণে সারাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

দেশে চাল, আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে। তাই ন্যায্যমূল্যে পণ্য কেনাবেচার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১১২ প্রতিষ্ঠানকে জরিমানা করল ভোক্তা অধিদফতর

আপডেট সময় ০৪:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০