ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অনিবন্ধিত বস্ত্র শিল্পে ব্যাংকিং সুবিধা নয়

আকাশ জাতীয় ডেস্ক: 

বস্ত্র অধিদপ্তর থেকে অনিবন্ধিত প্রতিষ্ঠানের অনুকূলে কোনো ধরনের ব্যাংকিং সুবিধা না দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ বস্ত্র চাহিদা পূরণ, রপ্তানি বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের বস্ত্র খাতকে যুগোপযোগীকরণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে সহায়তাকরণ, টেকসই উন্নয়ন, বিনিয়োগ আকৃষ্টকরণ, আধুনিকায়ন, সমন্বয় ও মান নিয়ন্ত্রণ, বস্ত্রশিক্ষা ক্ষেত্রে চাহিদা ভিত্তিক কারিক্যুলাম প্রণয়ন, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষ জনবল সৃষ্টি এবং এতদসংক্রান্ত অন্যান্য কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে বস্ত্র আইন, ২০১৮ প্রণীত হয়েছে।

এ আইনের ২(৬) ও ১২(২) নং ধারা মোতাবেক বস্ত্র অধিদপ্তরের নিবন্ধন ব্যতীত কোন বস্ত্রশিল্প [বস্ত্র আইন, ২০১৮ এর ২(৮) নং ধারায় উল্লেখিত সকল প্রতিষ্ঠান] পরিচালনা করা যাবে না। তবে, কতিপয় বায়িং হাউসসহ অন্যান্য বস্ত্রশিল্প প্রতিষ্ঠান বস্ত্র অধিদপ্তরের নিবন্ধন গ্রহণ না করে নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনাকরতঃ আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে মর্মে বিভিন্ন মহল হতে অভিযোগ উত্থাপিত হচ্ছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বস্ত্র অধিদপ্তরে নিবন্ধিত না হওয়ায় এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না মর্মেও জানা যায়। এমতাবস্থায়, বস্ত্র আইন, ২০১৮ অনুযায়ী দেশের বায়িং হাউসসহ অন্যান্য সব বস্ত্রশিল্প প্রতিষ্ঠান বস্ত্র অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হওয়া আবশ্যক বিধায় এ সব প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকিং সুবিধা প্রদানের ক্ষেত্রে উক্ত আইনের আওতায় গ্রাহক প্রতিষ্ঠানের নিবন্ধনের বিষয়টি নিশ্চিতকরণের জন্য আপনাদের পরামর্শ দেওয়া হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অনিবন্ধিত বস্ত্র শিল্পে ব্যাংকিং সুবিধা নয়

আপডেট সময় ০৬:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০