ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

চরমোনাই পীরের দলে যোগ দিলেন ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব

আকাশ জাতীয় ডেস্ক:  

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা জুনায়েদ বিন গুলজার।

প্রয়াত মুফতি আমিনী প্রতিষ্ঠিত ইসলামী যুব খেলাফতেরও কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ছিলেন তিনি।

বুধবার বরিশালের চরমোনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের হাতে ফরম জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন মাওলানা জুনায়েদ বিন গুলজার।

এর আগে ২৯ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব ও ইসলামী যুব খেলাফতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেলের পদ থেকে অব্যাহতি নেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি এবং চরমোনাই পীরের আপোসহীন ও গতিশীল নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব তাদের দলে যোগ দিয়েছেন।

প্রয়াত মুফতি আমিনীর দল ইসলামী ঐক্যজোট বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ছিল ১৭ বছর। দীর্ঘদিনের ওই সম্পর্ক ২০১৬ সালের ডিসেম্বরে ছিন্ন করে দলটি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের আস্থায় যেতে তৎপরতা ছিল তাদের। ২০১৭ সালে আওয়ামী লীগের কাছে আসন চেয়ে চিঠিও দিয়েছিল দলটি।

এছাড়া কওমি সনদের স্বীকৃতি আদায়, স্বীকৃতির পর সরকারকে ধন্যবাদ জানিয়েও মিছিল করে দলটির নেতাকর্মীরা।

২০১৮ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত কওমি সনদের স্বীকৃতির জন্য শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার প্রশংসা করে বক্তব্য রাখেন দলটির নেতারা।

সম্প্রতি লালবাগ মাদ্রাসার নেতৃত্ব নিয়ে মুফতি আমিনীর জামাতা ও ছেলেদের বিরোধ ও দলের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে ইসলামী ঐক্যজোটে অস্থিরতা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

চরমোনাই পীরের দলে যোগ দিলেন ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব

আপডেট সময় ০৮:৩৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০