ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফল প্রকাশ

আকাশ জাতীয় ডেস্ক:  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ বুধবার। সন্ধ্যা ৬টা থেকে প্রকাশিত ফল মুঠোফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে জানা যাবে।

বুধবার বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে সারাদেশে ৭৯৭টি কলেজের চার লাখ ৩০ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী মোট ২৯৮টি কেন্দ্রে অংশগ্রহণ করে। প্রমোশনের হার ৯৪ দশমিক ৫৮ শতাংশ।

প্রকাশিত ফল ক্ষুদেবার্তা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nu.ac.bd/result এবং nubd.info থেকেও জানা যাবে।

মুঠোফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে nu<space>hp2<space> Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানিয়ে দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফল প্রকাশ

আপডেট সময় ০৬:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০