ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যালট বাক্স চুরি করতে এলে বিষখালি নদীতে ভাসিয়ে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়তে প্রতিরক্ষা উপদেষ্টার আহ্বান করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী শেষের নাটকীয়তা উতরে বাংলাদেশের সিরিজ জয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে সোমবার বসবেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

খালেদার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত: আইনমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়া স্বাস্থ্যের অবস্থা ও দরখাস্তে কি লেখা আছে সেসব বিবেচনা করে মুক্তির এক্সটেনশন বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, সস্প্রতি তার পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খালেদার মুক্তির এক্সটেনশন চেয়ে আবেদন করেছে।

সেটা এখনো আমি পাইনি। পেলে দরখাস্ত দেখে বিবেচনা করা হবে।
সোমবার (৩০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনলাইনে কেবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

খালেদার স্থায়ী জামিনের বিষয়ে আবেদন এসেছে সেটার অবস্থা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়েছে বিষয়টি আইন মন্ত্রণালয়ে রয়েছে এ বিষয় জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আমি প্রথমে কারেকশন করতে চাই খালেদা জিয়া জামিনে নেই। কোনো আদালত থেকে জামিন দেয়নি। গত মার্চ মাসে তার পরিবার থেকে একটি দরখাস্ত করা হয়েছিল স্বারাষ্ট্রমন্ত্রীর কাছে। যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য কোনো নির্বাহী আদেশে তাকে যেন জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মানবিক দিক চিন্তা করে আমাদের দিক নির্দেশনা দিয়ে ছিলেন ফৌজদারি কার্যবিধির ৪০১১ ধারায় তার (খালেদা) দণ্ডাদেশ স্থগিত করে তাকে ছয় মাসের মুক্তি দেওয়া জন্য। গত মার্চ মাসের ২৫ তারিখ সেই আদেশে তিনি মুক্তি পেয়েছেন।

আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন তিনি একটি দরখাস্ত পেয়েছেন৷ আগামী সেপ্টেম্বরের ২৪ তারিখ ছয় মাস শেষ হয়ে যাবে। তারা সেটার এক্সটেনশন চেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সেই দরখাস্তের কপি আমার কাছে পাঠিয়েছেন। তবে সেটা এখনও আমার কাছে এসে পৌঁছায়নি। পৌঁছালে আমরা বিবেচনা করবো। দরখাস্ততে কি লিখেছেন সেটা এখনও আমি জানি না। সেক্ষেত্রে আমি কি বিবেচনা করবো দরখাস্ত না পড়ে কথা বলাটা আমার ঠিক হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ব্যালট বাক্স চুরি করতে এলে বিষখালি নদীতে ভাসিয়ে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

খালেদার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত: আইনমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০