ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চায়না ইউনিয়ন পে-কার্ড আনলো সিটি ব্যাংক

আকাশ জাতীয় ডেস্ক:   

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান চায়না ইউনিয়নপের সঙ্গে যৌথভাবে ডেবিট কার্ড চালু করলো সিটি ব্যাংক।

সম্প্রতি চালু হওয়া এ সেবার মাধ্যমে দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের চারটি প্রধান কার্ড নেটওয়ার্কের সবকটির ইস্যুয়ার হয়ে উঠলো সিটি ব্যাংক।

সিটি ব্যাংকের ইস্যু করা এ ডেবিট কার্ডে ব্যাংকের ৩০ হাজারের অধিক পয়েন্ট অব সেলস (পস) মেশিন এবং নিজস্ব ৩০০-এর অধিক এটিএম আর সেইসঙ্গে দেশের ন্যাশনাল পেমেন্ট সুইচে সংযুক্ত অন্য ব্যাংকসমূহের এটিএমে লেনদেন করা যাবে।

পাশাপাশি জনপ্রিয় রেস্তোরাঁগুলোতে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারের মাধ্যমে সাশ্রয়ী জীবনধারা উপভোগ করবেন চায়না ইউনিয়নপের কার্ড ব্যবহারকারীরা। ইনস্ট্যান্ট কার্ড প্রিন্টিং ফ্যাসিলিটির মাধ্যমে এ ডেবিট কার্ড ব্যাংকের শাখাগুলোতে তাৎক্ষণিক প্রিন্ট হবে এবং গ্রাহকদের তখনই হাতে হাতে দিয়ে দেওয়া হবে।

ইউনিয়ন পে-কার্ড বিশ্বের ১৭৯টি দেশের দুই কোটি ৮০ লাখ ব্যবসায় এবং ১৭ লাখ এটিএম নেটওয়ার্কে আন্তর্জাতিকভাবে সংযুক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নভোথিয়েটারে সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চায়না ইউনিয়ন পে-কার্ড আনলো সিটি ব্যাংক

আপডেট সময় ০৯:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০