ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১ বছরের মধ্যে ক্যাশলেস লেনদেন চালু করবে সোনালী ব্যাংক

আকাশ জাতীয় ডেস্ক:   

রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক লিমিটেড আগামী এক বছরের মধ্যে ক্যাশলেস লেনদেন ব্যবস্থার পুরোপুরি বাস্তবায়ন করবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ব্যাংকটি।

ইতোমধ্যে চালু করা হয়েছে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে হিসাব খোলার উপায়ও। অ্যাপসের মাধ্যমে হিসাব খুলে সাধারণ লেনদেনের পাশপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবামূল্য পরিশোধ করা যাচ্ছে। অ্যাপসের মাধ্যমে খোলা হিসাবে জমা হয়েছে ১৬ কোাটি টাকা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানের যোগদানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানান ব্যাংকের প্রধান নির্বাহী।

আতাউর রহমান বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থা শতভাগ বাস্তবায়নের জন্য ডেবিট-ক্রেডিট কার্ড ও অ্যাপসভিত্তিক লেনদেন ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাংকে না গিয়েও যাতে গ্রাহক সব ধরনের লেনদেন ও সেবা পেতে পারে আমরা সেই কার্যক্রম বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। সারাদেশে আমাদের ১ হাজার ২২৪টি শাখায় এখন অনলাইন লেনদেন হচ্ছে।

‘২০১৯ সালের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাই শেষে মুনাফা বেড়েছে ২৭ শতাংশ বা ১ হাজার ৩৫ কোটি। পরিচালন মুনাফার প্রবৃদ্ধি হয়েছে ৫৮ শতাংশ। এক বছরের ব্যবধানে আমানত ৪ হাজার ৩৬৭ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭৩৩ কোটি টাকা। ’

আতাউর রহমান প্রধান বলেন, ২০১৯ সালের তুলনায় চলতি বছরের জুলাই শেষে খেলাপি ঋণ ১ হাজার ৪৬০ কোটি টাকা বা ১৩ দশমিক ৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৫৩ কোটি টাকায়। খেলাপি ঋণ থেকে আদায় হয়েছে প্রায় ২০ শতাংশ। লোকসানী শাখা ৮টি কমে দাঁড়িয়েছে ৫০টিতে।

সোনালী ব্যাংকের এমডি বলেন, আমরা এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স পেয়েছি। ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আগামী মাসে পূর্ণাঙ্গ আকারে এজেন্ট ব্যাংকিং শুরু করতে কাজ চলছে। সেবার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পেনশনভোগীদের অর্থ দেওয়ার কাজ করছে সোনালী ব্যাংক। করোনা ভাইরাসের কারণে এসব উপকারভোগীদের ব্যাংকে না এসেও সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোনালী ব্যাংকের এমডি বলেন, ২ শতাংশ ডাউন পেমেন্ট নিয়ে প্রায় ৭শ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করা হয়েছে। আমরা কয়েকটি ঋণ টেকওভার করেছি। যেসব ঋণগ্রহিতাদের প্রতিষ্ঠান লাভজনক রয়েছে। আমরা ওইসব প্রতিষ্ঠান থেকে ভালো টাকা ফেরত পাচ্ছি।

‘সবচেয়ে বড় সরকারি ব্যাংক হিসেবে আমাদের যা কিছু অর্জন সম্ভব হয়েছে তার পুরো কৃতিত্ব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের। সবার নিরলস প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। ’
এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান অথনৈতিক কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১ বছরের মধ্যে ক্যাশলেস লেনদেন চালু করবে সোনালী ব্যাংক

আপডেট সময় ০৮:৫০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০