ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘পাওয়ার ট্রিপ’র মূল গায়ক রিলে গেইল আর নেই

আকাশ বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় ব্যান্ডদল পাওয়ার ট্রিপের মূল গায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য রিলে গেইল মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) মাত্র ৩৫ বছর বয়সে যুক্তরাষ্ট্রে মারা যান এই জনপ্রিয় হার্ড রক শিল্পী।

তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। বুধবার ব্যান্ডদলটি সামাজিকমাধ্যমে তার মৃত্যুসংবাদ শেয়ার করে।
পাওয়ার ট্রিপ’র টুইটার অ্যাকাউন্টে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের ঘোষণা দিতে হচ্ছে যে, আমাদের প্রিয় ভাই ও মূল গায়ক রিলে গেইল গতরাতে আমাদের ছেড়ে চলে গেছেন। রিলে ছিলেন একজন বন্ধু, একজন ভাই ও একজন পুত্রসন্তান। জীবনের চেয়েও বড় একজন রক তারকা ছিলেন তিনি। তার হৃদয়বত্তা ও গানের মধ্য দিয়ে বহু মানুষের জীবনকে ছুঁয়ে গেছেন তিনি।

রিলে গেইল ২০০৮ সালে ‘পাওয়ার ট্রিপ’ প্রতিষ্ঠা করেছিলেন। তাদের প্রথম অ্যালবাম ‘আর্মাজেডন ব্লুজ’ প্রকাশ পায় ২০০৯ সালে। গত বছরে ঘোষণা দেওয়া হয়, তাদের তৃতীয় অ্যালবামের কাজ চলছে। তবে সে অ্যালবামের কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেলেন রিলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পাওয়ার ট্রিপ’র মূল গায়ক রিলে গেইল আর নেই

আপডেট সময় ১০:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০