ঢাকা ০৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

ভারতে রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যে ঈদের দিন রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। মহিষ কুরবানিকে কেন্দ্র করে বিবাদের জেরে তাদেরকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। নারীদেরকেও মারধর এবং শ্লীলতাহানি করা হয়। ফরিদাবাদ জেলার বল্লভগড় এলাকার মুজেরি গ্রামে বসবাসরত রোহিঙ্গারা মহিষ কুরবানির চেষ্টা চালালে তাদের উপরে হামলা চালায় ওই হিন্দুত্ববাদীরা। এখানে ৪৫টি মুসলিম পরিবার বাস করে।

সাকির নামে এক রোহিঙ্গা বলেন, ‘এলাকার লোকজন আমাদের কুরবানির জন্য বেধে রাখা পশু খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা তাদের বলি যে ওই পশু কুরবানির জন্য আমরা কিনে এনেছি। বিতর্ক যাতে না বাড়ে সেজন্য আমরা বলি শনিবার আমরা একে বাজারে বিক্রি করে দেবো। কিন্তু তা সত্ত্বেও শনিবার সকালে ১৫/২০ জনের একটি দল এসে আমাদের মারধর করে এবং নারীদের পোশাক পর্যন্ত ছিঁড়ে দেয়।’

মুহাম্মদ জামিল নামে এক রোহিঙ্গা মুসলিম বলেন, তাদের পরিবারের নারীদেরও বেদম মারধর করা হয়েছে। দু’জন নারীর শ্লীলতাহানিও করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাকারীরা চার জনকে অপহরণ করে পাশের একটি জঙ্গলে নিয়ে লাঠি ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে।

মুহাম্মদুল্লাহ নামে আহত এক ব্যক্তি বলেন, উগ্রবাদীরা তার ফোন ছিনিয়ে নেয় এবং পুলিশে অভিযোগ না করার জন্য হুঁশিয়ারি দিয়েছে। অভিযোগ করলে এক রাতে সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। পরে সকাল ৭টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়।

ওই ঘটনায় আহতরা চলাফেরা করতে পারছেন না। আহত চার জনকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং পরে তাদের ছেড়ে দেয়া হয়। বল্লভগড় সদর থানার পক্ষ থেকে অজ্ঞাত হামলাকারীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩/১৪৭/১৪৮/১৪৯ এবং ৩৭৯ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ বলছে, ওই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ঘটনাস্থলে মহিষ জবাইয়ের কথা অস্বীকার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

ভারতে রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা

আপডেট সময় ১২:০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭