ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসিকে যেতে দেওয়াটা বার্সার সমাধান নয়: রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দীর্ঘদিন ধরে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে গুঞ্জন-আলোচনা চলছে। সেই গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দেয় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কাতালানদের বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়া।

এমন এক ‘ট্রাজেডি’র পর ক্যাম্প ন্যু’কে ঢেলে সাজাতে ওঠেপড়ে লেগেছে ক্লাব কর্তৃপক্ষ। ইতোমধ্যে কিকে সেতিয়েনকে বরখাস্ত করে প্রধান কোচ হিসেবে নিজেদের সাবেক তারকা রোনাল্ড কোম্যানকে নিয়োগ দিয়েছে বার্সা। অবশ্য তাতেও থেমে নেই দলের সেরা তারকা মেসির বার্সা ছাড়ার গুঞ্জন।

তবে রোনালদো নাজারিও মনে করেন, মেসিকে যেতে দেওয়া বার্সার জন্য ভালো কিছু বয়ে আনবে না। ব্রাজিলিয়ান কিংবদন্তি আরও মনে করেন, কাতালানদের উচিৎ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রেখে দেওয়ার জন্য তাদের সাধ্যের মধ্যে সবকিছু করা।

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ৪৩ বছর বয়সী সাবেক স্ট্রাইকার বলেন, ‘এটা খুবই অসম্ভব যে, সে (মেসি) এই মুহূর্তে বার্সা ছাড়তে সক্ষম হবে। বিশেষ করে, যখন একটা সংকট চলছে ক্লাবে। ’

এক ওয়েব সেমিনারে রোনালদো আরও বলেন, ‘মেসি ক্লাবটির রেফারেন্স। আমি যদি বার্সেলোনায় থাকতাম, তবে এমন পরিস্থিতিতে তাকে যেতে দিতাম না। তার সঙ্গে ক্লাবের খুব ভালো ও শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং আমি করে করি, দলের প্রতি তার ভালোবাসা কখনও কমবে না। ’

এছাড়া তিনি কাতালানদের আরেক তারকা লুইস সুয়ারেস সম্পর্কে বলেন, ‘লুইস সুয়ারেস এখনও সেরা স্ট্রাইকারদের একজন। রবার্ট লেভানডভস্কি এবং করিম বেনজেমার মতো আমি তাকেও ভালোবাসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসিকে যেতে দেওয়াটা বার্সার সমাধান নয়: রোনালদো

আপডেট সময় ০৮:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০