ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল গণহত্যা : চিফ প্রসিকিউটর আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার রাবি ছাত্রীকে চাকু-পিস্তলের ভয় দেখানোর অভিযোগ, পদ্মায় ফেলে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর

মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’

আকাশ বিনোদন ডেস্ক :  

বিভিন্ন কারণে বারবার বিলম্বিত হয়েছে ক্রিস্টোফার নোলানের প্রতীক্ষিত থ্রিলার ‘টেনেট’র মুক্তি। তবু ওটিটি প্লাটফর্মে আসছে না সিনেমাটি।

যে করেই হোক সিনেমা হলেই মুক্তি পাবে ‘টেনেট’। এবার সিনেমাটির তৃতীয় ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে মুক্তির চূড়ান্ত তারিখও ঘোষিত হলো।
২০১৭ সালের মহাকাব্যিক যুদ্ধের সিনেমা ‘ডানকির্ক’র পর ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘টেনেট’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন। এছাড়াও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, এলিজাবেথ ডেবিকি, ডিম্পল কাপাড়িয়া, মাইকেল কেইন ও কেনেথ ব্রানা।

সিনেমাটির ট্রেলারে দেখা যায়, এতে ‘টাইম ইনভারসন’ বা সময়কে বিপরীতমুখে প্রবাহিত করার ধারণা প্রয়োগ করা হয়েছে। তবে সময় নিয়ে খেলা করা হলেও এখানে কালপরিক্রমা করা হয়নি। অর্থাৎ অতীত কিংবা ভবিষ্যত ভ্রমণের কাহিনি নয় এটা। এই মূল ধারণার ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটির ট্রেলারে যতটুকু দেখা গেছে তা দর্শকদের দারুণভাবে আকর্ষণ করতে যথেষ্ট। এর ভিজ্যুয়ালগুলো, বিশেষত সময়ের উল্টোগামিতা দারুণভাবে দৃশ্যায়ন করা হয়েছে। ট্রেলার দেখেই বোঝা যায়, সিনেমাটির বিশাল বাজেট (২০ কোটি ডলার) অযথা খরচ করা হয়নি।

সিনেমাটি ৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘যেখানে প্রেক্ষাগৃহ খোলা আছে’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’

আপডেট সময় ১০:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০