ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নাছির বাদ, সভাপতি নওফেল

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের সংসদ সদস্য এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক আদেশে এ বিষয়ে জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ১৩ আগস্ট জারি করা এক আদেশে তাকে এ মনোনয়ন দেয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয়, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করা হলো।

উল্লেখ্য, আ জ ম নাছির উদ্দীন এই দায়িত্ব পালন করে আসছিলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বিদায় নেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে আ জ ম নাছির উদ্দীনকে।

দেশের আটটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সাতটির ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব পালন করে আসছেন স্থানীয় সংসদ সদস্যরা। শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছিল ব্যতিক্রম। চট্টগ্রাম সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এই দায়িত্বে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নাছির বাদ, সভাপতি নওফেল

আপডেট সময় ০৭:৫১:১২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০