ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

স্বর্ণের দাম ফের কমলো ভরিতে ১৪৫৮ টাকা

আকাশ জাতীয় ডেস্ক: 

দশ দিনের ব্যবধানে দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪শ ৫৮ টাকা কমেছে। ২২ ক্যারেটের ভরি প্রতি সর্বোচ্চ দাম পড়বে ৭২ হাজার ২৫৮ টাকা।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ জুয়েলারি সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর খবর গণমাধ্যমে জানানো হয়। নতুন মূল্য শুক্রবার দুপুর ২টা থেকেই কার্যকর হয়েছে।

সবশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল চলতি বছরের ১৩ আগস্ট।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ২৫৮ টাকা। শুক্রবার পর্যন্ত এই মানের স্বর্ণের বাজার দর ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। ভরিতে দাম কমেছে ১ হাজার ৪শ ৫৮ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৯ হাজার ১০৯ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ হাজার ৫৬৭ টাকা। দাম কমানো হয়েছে ১ হাজার ৪৫৮শ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬০ হাজার ৩৬১ টাকা। বর্তমান দাম রয়েছে ৬১ হাজার ৮১৯ টাকা। ভরিতে কমেছে ১ হাজার ৪শ ৫৮ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫০ হাজার ৩৮ টাকা। শুক্রবার পর্যন্ত সনাতন হিসাবে প্রতি ভরির দাম রয়েছে ৫১ হাজার ৪শ ৯৬ টাকা। দাম কমেছে ১ হাজার ৪শ ৫৮ টাকা।

অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আর্ন্তজাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্বর্ণের দাম কমানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধ করা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

স্বর্ণের দাম ফের কমলো ভরিতে ১৪৫৮ টাকা

আপডেট সময় ১১:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০