ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পালাক্রম বাতিল, সব ব্যাংক কর্মকর্তাকে অফিস করতে হবে

আকাশ জাতীয় ডেস্ক:  

সব ব্যাংক কর্মকর্তাকে এখন থেকে কর্মস্থলে গিয়ে অফিস করতে হবে। ব্যাংক কর্মকর্তাদের পালাক্রম করে ব্যাংকে যাওয়ার নির্দেশনা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

এর ফলে নিরবচ্ছিন্নভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

সরকারি কর্মকর্তাদের পালাক্রম ছুটি বাতিল করার পরই কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে সরকারি-বেসরকারি সব ব্যাংক কর্মকর্তাকে নিয়মিত অফিসে যেতে হবে। সরকারি ব্যাংকগুলো এ নির্দেশনা মানলেও বেসরকারি খাতের সব ব্যাংক তা মানবে কিনা সেটি নিয়ে ধোয়াশা রয়ে গেছে। কারণ বেশির ভাগ ব্যাংকে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মীদের বসার মতো আসন বিন্যাসের ব্যবস্থা নেই।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে গত মার্চে কর্মকর্তাদের পালাক্রম করে অফিসে আনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে সেবা প্রদান অব্যাহত ছিল, নিজেদের সুরক্ষিত রাখতে পারছিলেন ব্যাংকাররা। এরপরও অর্ধশতাধিক ব্যাংকার করোনায় মারা যান। এখন নতুন নির্দেশনার ফলে সবকিছু আগের নিয়মে চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পালাক্রম বাতিল, সব ব্যাংক কর্মকর্তাকে অফিস করতে হবে

আপডেট সময় ১২:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০