ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিএমএসএমই খাতের ঋণ অক্টোবরের মধ্যে বিতরণের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনায় ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএসএমই) খাতের জন্য সরকার ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৭ আগস্ট) প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের নিয়ে অনুষ্ঠিত অনলাইন সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেওয়া হয়।

গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১৫টি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে উদ্যোক্তাদের সহযোগিতা করছে না, এমন অভিযোগ আসার পরে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা দিয়েছে।

প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছিল। বৈঠকে নতুন নির্দেশনা আসার পরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা ৩১ অক্টোবর পর্যন্ত সময় চান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিএমএসএমই খাতের ঋণ অক্টোবরের মধ্যে বিতরণের নির্দেশ

আপডেট সময় ০৬:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০