ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বঙ্গবন্ধুর তথ্যচিত্র ‘দ্য অল টাইম হিরো’ এখন বাংলা ভাষায়

আকাশ বিনোদন ডেস্ক : 

বাংলা ভাষায় তৈরি হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর আলোচিত ইংরেজি তথ্যচিত্র ‘দ্য অল টাইম হিরো’। বাংলায় ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’, শিরোনামের এ তথ্যচিত্রটি পরিচালনা করেছেন নোমান রবিন।

২০১৮ সালে নসরুল হামিদের প্রযোজনা ও ইতিহাস গবেষক সাজেদুর রহমান ফিরোজের তত্ত্বাবধানে, নসরুল হামিদের প্রযোজনায় এ তথ্যচিত্রটি প্রথম প্রকাশ পায় ইংরেজি ভাষায়।

এবার সেটির সাথে আরও কিছু ঐতিহাসিক তথ্য-উপাত্ত সংযোজন করে তৈরি করা হলো ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’। সংশ্লিষ্টদের অভিমত, বাংলা ভাষায় হওয়ায় এবারের নির্মাণ সর্বস্তরের মানুষের কাছে খুব সহজেই পৌঁছাবে।

তথ্যচিত্রটির নির্মাতা নোমান রবিন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে বলা হয়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এ ব্যাপারে অনেক লিখিত দলিল আছে। কিন্তু বাংলার হাজার বছরের উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও রাজনৈতিক পট পরিবর্তনের গল্পগুলো নতুন প্রজন্ম পূর্ণাঙ্গভাবে পড়েনি, ভিজ্যুয়াল তো দূরের কথা।

অপর দিকে বঙ্গবন্ধুর জন্ম থেকে প্রস্থানের সময়কাল এক সঙ্গে কোথাও লিপিবদ্ধ নেই। বিশেষ করে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল সময়কালের দেশ গড়ার জন্য তার শারীরিক, মানসিক, কূটনৈতিক ও সাংগঠনিক যে যুদ্ধ- তা নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই কাজটিতে। তথ্যচিত্রটি কালের কাছে মহা মূল্যবান হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। ‘

মিডিয়া বক্সের ব্যানারে নির্মিত এই ১০০ মিনিটের তথ্যচিত্রের নির্বাহী প্রযোজনায় ছিলেন সামিরা জুবায়ের হিমিকা।সংগীতায়োজন করেছেন তানভীর আলম সজীব, সম্পাদনা করেছেন হাসান মেহেদী, অ্যানিমেশন করেছেন মারুফ আব্দুল্লাহ, ক্যামেরায় ছিলেন জাহেদ নান্নু।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বিকেল ৪টায় দীপ্ত টিভিতে তথ্যচিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। পাশাপাশি দীপ্ত টিভির অফিশিয়াল ফেসবুক পেজেও লাইভ দেখা যাবে একই সময়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বঙ্গবন্ধুর তথ্যচিত্র ‘দ্য অল টাইম হিরো’ এখন বাংলা ভাষায়

আপডেট সময় ১০:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০