ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধানমণ্ডিতে গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার উদ্বোধন

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর ধানমণ্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চালু হয়েছে ‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’।

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর স্মৃতিকে স্মরণ করে শনিবার প্লাজমা সেন্টারটি উদ্বোধন করা হয়।

প্লাজমা সেন্টারটি উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজের হেমাটো-অনকোলোজি বিভাগের অধ্যাপক ডা. এমএ খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্যের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ।

যারা করোনামুক্ত হয়েছেন, তাদেরকে গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারে এসে রক্ত দিতে আহ্বান জানিয়েছেন ডা. জাফরুল্লাহ।

তিনি বলেন, আমাদের প্লাজমা সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে। সারাদেশের মানুষ এখান থেকে প্লাজমা নিতে পারবে। প্রাথমিক অবস্থায় আমরা প্রতিদিন ২৫ জনকে প্লাজমা দিতে পারব।

করোনাকালে প্লাজমা প্রদানের বিষয়টি আরও প্রচার করতে হবে উল্লেখ করে গণস্বাস্থ্যের ট্রাস্টি বলেন, দেশের প্রতিটি জেলায় প্লাজমা সেন্টার করার হওয়া দরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধানমণ্ডিতে গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার উদ্বোধন

আপডেট সময় ০৪:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০