ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরের মৃত্যু, কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক: 

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বেধড়ক পিটুনিতে তিন কিশোরের মৃত্যুর ঘটনায় ওই কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যশোর কোতোয়ালি থানা থেকে জিজ্ঞাসাবাদের বিষয়টি স্বীকার করা হলেও এ ব্যাপারে আপাতত আর কোন তথ্য তারা দেননি।

বৃহস্পতিবার যশোর শহরতলীর পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রে বেধড়ক পিটুনীতে সেখানে থাকা তিন কিশোর পারভেজ হাসান রাব্বি (১৮), রাসেল সুজন (১৮) ও নাইম হোসেনের (১৭) মৃত্যু হয়। আহত হয় ১৪ জন। সন্ধ্যার পর নিহতদের মরদেহ ও আহতদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

শিশু উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে গতকাল বলা হয়েছিল, সেখানে থাকা কিশোররা দুই গ্রুপে ভাগ হয়ে লাঠিসোটা নিয়ে মারামারি করায় এ হতাহতের ঘটনা ঘটে।

তবে আহত কিশোররা জানিয়েছে, কেন্দ্রের কর্মকর্তারাই তাদেরকে পিটিয়ে হতাহত করে। খবর পেয়ে রাতে যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে যান। বিপুল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা হয়। এক পর্যায়ে খুলনা থেকে অতিরিক্ত ডিআইজি নাহিদুল ইসলামও সেখানে যান। এসব কর্মকর্তারা গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

সেখানে থেকে বেরোনোর সময় অতিরিক্ত ডিআইজি নাহিদুল ইসলাম বলেছিলেন, আগামিকাল সকালে (আজ শুক্রবার) এ বিষয়টি তদন্ত করে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। এ ঘটনার জন্য কারা দায়ী তা তদন্তের মাধ্যমে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরের মৃত্যু, কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

আপডেট সময় ০১:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০