ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভারতের করোনার টিকা কোভ্যাক্সিনের ট্রায়ালে সাফল্য

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতে তৈরি করোনা প্রতিষেধক কোভ্যাক্সিনের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল সপ্তাহ খানেক আগেই শেষ হয়েছে। প্রথম পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের উপর কোভ্যাক্সিন প্রয়োগ করা হয়েছে। স্বেচ্ছাসেবকের শরীরে কোভ্যাক্সিন প্রয়োগের ফলাফল সম্প্রতি সামনে এসেছে। পর্যবেক্ষকদের মতে, এই ফলাফল যথেষ্ট আশাব্যঞ্জক।

কোভ্যাক্সিনের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়ালের ফলাফল প্রসঙ্গে পাটনা AIIMS-এর প্রধান পর্যবেক্ষক ডঃ সিএম সিং জানান, এই টিকার প্রয়োগে স্বেচ্ছাসেবকদের শরীরে কোনও বিরূপ প্রভাব পড়েনি। তিনি জানান, প্রথম পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের মধ্যে ৪৫ জনের উপর ট্রায়াল হয় পাটনার AIIMS-এ। ১৪ দিনের ব্যবধানে কোভ্যাক্সিনের মোট ২টি ডোজ দেওয়া হয় তাদের। তার পর তাদের পর্যবেক্ষণে রাখা হয়।

এ দিকে কোভ্যাক্সিনের দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। নাগপুরের ডঃ গিল্লুরকর হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট-এ শুরু হয়েছে এই টিকার দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল। এখানে মোট ৫৫ জন স্বেচ্ছাসেবকের উপর কোভ্যাক্সিন প্রয়োগ করা হবে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল ভায়রোলজি ইনস্টিটিউটের গবেষকরা যৌথভাবে তৈরি করেছেন ভারতের প্রথম এই করোনা টিকা কোভ্যাক্সিন। জানা গে, দু’টি পর্যায়ে মোট ১,১০০ জন স্বেচ্ছাসেবকের উপর কোভ্যাক্সিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। এই ট্রায়ালের জন্য হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, দিল্লি ও পটনার AIIMS-সহ মোট ১২টি প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

ভারতের করোনার টিকা কোভ্যাক্সিনের ট্রায়ালে সাফল্য

আপডেট সময় ০৫:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০