ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

কালিহাতিতে ট্রাক খাদে পড়ে ৬ গরুর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের কালিহাতিতে গরু বোঝাই একটি ট্রাক খাদে পড়ে ৬টি গরু মারা যাওয়ার ঘটনা ঘটেছে এবং ৪টি গরু জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে টাঙ্গাইল-ভূঞাপুর মহাসড়কের উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ভূঞাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১২-২৬০২) যদুরপাড়া মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সবগুলো গরুর পা বাঁধা থাকার কারণে পানিতে পড়ে ১০টি গরুর মধ্যে ৬টি গরু মারা যায়। ৪টি গরু স্থানীয়রা জীবিত উদ্ধার করেছেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ বলেন, খাদে পড়ার ট্রাকটির চালক ও সহকারি পালিয়ে গেছে। জীবিত ৪টি গরু পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়। সবগুলো গরুর পা বেঁধে গাড়ির মধ্যে শুইয়ে পরিবহন কারণে স্থানীয়রা ধারণা করছেন গরুগুলো চুরি করে অন্য কোথাও নেয়া হচ্ছিল।

কালিহাতি থানার ওসি হাসান আল মামুন এ বিষয়ে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি ও জীবিত ৪টি গরু জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

কালিহাতিতে ট্রাক খাদে পড়ে ৬ গরুর মৃত্যু

আপডেট সময় ০৪:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০