ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেরা জেমস বন্ড নির্বাচিত হলেন শন কনারি

আকাশ বিনোদন ডেস্ক : 

সর্বকালের সেরা জেমস বন্ড নির্বাচিত হলেন স্কটিশ অভিনেতা শন কনারি। শ্রেষ্ঠ বন্ড নির্বাচন করেছেন চলচ্চিত্র এবং টিভি পত্রিকা রেডিও টাইমস-এর ব্রিটিশ পাঠকেরা।

এই জরিপে টুর্নামেন্টের মতো বেশ কয়েকটি রাউন্ডে মোট ১৪ হাজার পাঠক অংশ নেয়, যার ফল প্রকাশ হয় গত সোমবার। প্রথম রাউন্ডে (গোল্ডফিঙ্গার) এবং বর্তমান জিরো জিরো সেভেন ড্যানিয়েল ক্রেইগের (স্কাইফল) বিরুদ্ধে খুব অল্প ভোটের ব্যবধানে বিজয়ী হন কনারি।

অন্যদিকে আইরিশ অভিনেতা পিয়ার্স ব্রসনান (গোল্ডেন আই) দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ান জর্জ ল্যাজেনবির (অন হার মেজেস্টিস সিক্রেট সার্ভিস) বিরুদ্ধে জয়লাভ করেন। অক্টোপুসি খ্যাত ও সাতবারের বন্ড রজার মুর আশ্চর্যজনকভাবে ওয়েলসে জন্ম নেয়া টিমোথি ড্যালটনের (দ্য লিভিং ডেলাইটস) বিরুদ্ধে হেরে যান। ফাইনালে ড্যালটন ৩২ আর ব্রসন্যান ২৩ শতাংশ ভোট পেলেও শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষ হিসেবে পরিচিত ৮৯ বছর বয়সী শন কনারি ৪৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

কল্পনাতীত সাফল্য পাওয়া বন্ডের তৃতীয় ছবি ‘গোল্ডফিঙ্গার’ থেকে থিম সংয়ের একটি লাইন উল্লেখ করে রেডিও টাইমসের প্রধান সম্পাদক বলেন, ‘শন কনারি আবারও এটাই প্রমাণ করলেন যে, তিনিই হলেন কিংবদন্তি কিং জেমস বন্ড, যার স্পর্শে সবকিছু সোনায় পরিণত হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেরা জেমস বন্ড নির্বাচিত হলেন শন কনারি

আপডেট সময় ১১:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০