ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

ডিসেম্বরের মধ্যে দক্ষিণ সিটি তারের জঞ্জালমুক্ত হবে: তাপস

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সড়কের ওপর ঝুলে থাকা তার-ক্যাবল সরানো হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

সোমবার দুপুরে ঢাকা মহানগর মহিলা কলেজের গভর্নিং বডির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সময়সীমা নির্ধারণের কথা বলেন।

মেয়র বলেন, আবশ্যকীয়তা ছাড়া সকল ধরনের তার আমরা অপসারণ করব। এই কার্যক্রম চলমান থাকবে। আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে তারের জঞ্জালমুক্ত করা হবে।

এর আগে গত ৫ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ২৫ নম্বর ধারা অনুযায়ী সেবাপ্রদানকারী ক্যাবল সংযোগের কাজে কোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার স্থানীয় কার্যালয়ের লিখিত অনুমোদন ব্যতীত কোনো স্থাপনা ব্যবহার বা সুবিধা নেয়া যাবে না।

আইনের উপ-ধারা ২৮ (২) অনুসারে, যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তা হলে তিনি অনধিক ২ (দুই) বৎসর সশ্রম কারাদণ্ড বা অনধিক ১ (এক) লাখ টাকা কিন্তু অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় হবেন এবং অপরাধ পুনরাবৃত্তির ক্ষেত্রে তিনি অনধিক ৩ (তিন) বছর সশ্রম কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

ডিসেম্বরের মধ্যে দক্ষিণ সিটি তারের জঞ্জালমুক্ত হবে: তাপস

আপডেট সময় ০৪:৪৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০