ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সুশান্ত মৃত্যুরহস্য: সিদ্ধার্থ-রিয়া সম্পর্কে নতুন মোড়

আকাশ বিনোদন ডেস্ক :  

বলিউডের প্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যে ফের নতুন মোড় যুক্ত হলো।

তাহলো সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর মোবাইল কললিস্ট ঘেঁটে তদন্ত কর্মকর্তারা জানতে পেরেছেন, গত ৭ মাসে রিয়ার সঙ্গে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানির ১০০ বার ফোনে যোগাযোগ হয়েছে।

অথচ রিয়ার সঙ্গে এতো যোগাযোগের বিষয়ে কোনো তথ্যই মুম্বাইয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কার্যালয়ে জানাননি তিনি।

শনিবার সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির সদর দফতরে বয়ান রেকর্ড করতে তলব করা হয়।

সেখানে সুশান্ত বিষয়ে নানা কথা বললেও রিয়ার সঙ্গে তার ফোন কলের প্রসঙ্গ পুরোটাই এড়িয়ে যান সিদ্ধার্থ।

সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন সিদ্ধার্থ পিঠানি। ইডির কর্মকর্তাদের তিনি বলেন, বড্ড একা হয়ে পড়েছিলেন সুশান্ত। জানুয়ারির প্রথম সপ্তাহে আমাকে ফোন করে সুশান্ত বলেন, আর অভিনয় করতে ভাল লাগছে না। চাকরি ছেড়ে আমার এখানে চলে আসো। ওখানে যা বেতন পাও সেটাই তোমাকে দেব এখানে।

এভাবেই নাকি বার বার সিদ্ধার্থকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছিল সুশান্ত।

বন্ধুর এমন কথায় আপ্লুত হয়ে চাকরি ছেড়ে মুম্বাইয়ে সুশান্তের কাছে চলে আসেন বলে জানান সিদ্ধার্থ।

সিদ্ধার্থ বলেন, আমাকে সহযোগী করে সুশান্ত নতুন কিছু করার পরিকল্পনা করছিল। অভিনয়টা বাদ দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি অথবা কনটেন্ট সংক্রান্ত কোনো কাজ শুরু করার কথা ভাবছিল সে। কিন্তু মুম্বাইয়ে ফিরে দেখি সুশান্ত একেবারেই ভেঙে পড়েছে। সব কিছু ছেড়ে পাভনায় নিজের ফার্ম হাউসে গিয়ে চাষাবাদ করে জীবন কাটানোর কথা ভাবছে।

সুশান্তের ডায়েরির পাতা উধাও প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে সিদ্ধার্থ বলেন, নায়কের মাঝেমধ্যেই নিজের ডায়রি ছেঁড়ার অভ্যাস ছিল। এর চেয়ে বেশি কিছু জানি না আমি।

এতো সব তথ্য দেয়ার পরও গত ৭ মাসে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে কেন ১০০ বারের মতো কথা হয়েছিল, কি নিয়ে হয়েছিল সে বিষয়ে কোনো কথাই তুলেননি সিদ্ধার্থ।

আর ঠিক এই বিষয়টিতেসুশান্ত-মৃত্যুর তদন্তে উত্তাপ বাড়তে থাকে। ইডির কর্মকর্তাদের প্রশ্ন, রিয়ার সঙ্গে তার কথোপকথনের বিষয় কেন আড়াল করেছেন সিদ্ধার্থ?

সে রহস্য জানতেই আবার সিদ্ধার্থকে হাজির হতে নির্দেশ দিয়েছে ইডি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুশান্ত মৃত্যুরহস্য: সিদ্ধার্থ-রিয়া সম্পর্কে নতুন মোড়

আপডেট সময় ১১:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০