ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাঙালি জাতির জন্য নীরবে কাজ করে গেছেন ফজিলাতুন্নেছা মুজিব : তাপস

আকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন এক অনন্য-অসাধারণ মহীয়সী নারী। তিনি নীরবে-নিভৃতে বাঙালি জাতির স্বাধীনতার জন্য কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন।

আজ শনিবার (৮ আগস্ট) সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিনে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ মন্তব্য করেন।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রচার বিমুখ ছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছায়ার মতো আগলে রেখেছিলেন। তাঁর স্বামী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতদিন কারাগারে ছিলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নিবেদিত ভাবে নীরবে-নিভৃতে বাঙালি জাতিকে সুসংগঠিত করে বাঙালির স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম এগিয়ে নিয়ে ছিলেন।
তাঁর অবদান আসলে সেভাবে প্রকাশিত হয়নি। কিন্তু আজ আমরা ইতিহাস থেকে অনেক কিছুই জানতে পারি। তিনি না হলে হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে এত বিশাল অর্জন সম্ভব নাও হতে পারতো।

৯০তম জন্মবার্ষিকীতে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, তিনি তার পরিবারকে যেমনি আগলে রেখেছিলেন, তেমনি বাঙালি জাতিকে একটি পরিবারের মতোই আগলে রেখেছিলেন।

এ সময় ডিএসসিসি মেয়রের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ডিএসসিসির সচিব আকরামুজ্জামান প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

বাঙালি জাতির জন্য নীরবে কাজ করে গেছেন ফজিলাতুন্নেছা মুজিব : তাপস

আপডেট সময় ০৪:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০