ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা হলেই দেড় কোটি টাকা দেবে এয়ারলাইন সংস্থা!

আকাশ নিউজ ডেস্ক:  

এখনো মহামারি করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই রকম পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন রকম ব্যবস্থা দেশে দেশে দেখা যাচ্ছে। এরই মধ্যে বিমান যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থা এমিরেটস এয়ারলাইন ভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বলা হচ্ছে, তাদের বিমানে চড়ে যাওয়ার সময় কোনও যাত্রী করোনায় আক্রান্ত হলে তাঁর চিকিৎসার খরচ বাবদ ১ লাখ ৭৬ হাজার ডলার (বাংলাদেশি টাকায় প্রায় দেড় কোটি) পর্যন্ত দেবে এমিরেটস এয়ারলাইন। শুধু তাই নয়, মৃদু উপসর্গযুক্ত করোনা আক্রান্ত যাত্রীদের ক্ষেত্রে হোটেলে কোয়ারেন্টাইনে থাকার খরব বাবদ প্রতিদিন ১১৮ ডলার করে দেবে সংস্থা।

সংস্থা জানিয়েছে, এই এমিরেটস এয়ারলাইন-এর টিকিট কেটে বিমানে ওঠার পর ৩১ দিন পর্যন্ত প্রযোজ্য হবে এই ভর্তুকির শর্তগুলো। এই ৩১ দিনের মধ্যে অন্যত্র ভ্রমণ করলেও ওই যাত্রী এই ভর্তুকির আওতায় থাকবেন। তবে শুধুমাত্র চিকিৎসার খরচই নয়, এই ৩১ দিনের মধ্যে কোনও যাত্রীর করোনায় মৃত্যু হলেও তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ১,৭৬৫ ডলার দেবে সংস্থাটি।

তবে করোনা পরীক্ষার জন্য যে খরচ হবে, তা দিতে হবে ওই যাত্রীকেই। রিপোর্ট পজেটিভ হলে ওই রিপোর্ট নিয়ে এই খরচের অনুমোদন পেতে সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে যাত্রীকে।

করোনা মহামারি, লকডাউনের প্রভাবে আন্তর্জাতিক ভ্রমণ প্রায় ৯০ শতাংশ কমে গেছে। যার প্রভাব পড়েছে এমিরেটস এয়ারলাইন-এর পরিবহন ব্যবসায়ও। তাই এ বার যাত্রী সুরক্ষার বাড়তি দায়িত্ব নিয়ে নিজেদের ব্যবসা ফেরাতে চাইছে সংস্থা। যাত্রীরা ৩১ অক্টোবর পর্যন্ত এই বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছে সংস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা হলেই দেড় কোটি টাকা দেবে এয়ারলাইন সংস্থা!

আপডেট সময় ০৬:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০