ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এসে গেল ‘আত্মহত্যা থেকে বাঁচানোর’ স্প্রে!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মানুষ নানা কারণে আত্মহত্যা করে থাকে। বিভিন্ন কারণের মধ্যে ‘অবসাদ’ অন্যতম। এবার অবসাদ থেকে আত্মহত্যার প্রবণতা কমাতে এসে গেল এক ধরনের স্প্রে, যার নাম ‘স্প্রেভাটো’।

‘স্প্রেভাটো’ আত্মহত্যার চিন্তা দূর করতে কাজ করে। নাকে ব্যবহারের এই স্প্রে ওষুধ হিসেবে অনুমোদন দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যডমিনিস্ট্রেশন।

তবে, এটি সকলের জন্য নয়। অবসাদের সমস্যা কাটাতে অন্য প্রচলিত ওষুধ যাদের কাজ না করে, জনসন অ্যান্ড জনসনের তৈরি এই স্প্রে শুধু তাদের জন্য।

করোনাকালের এই বন্দি জীবনে নিজেকে সুস্থ রাখার জন্য সমাজ থেকে শারীরিকভাবে দূরে থাকা, ‘নিউ-নর্মাল’ বলে মেনে নিতে কষ্ট হচ্ছে বিশ্বজুড়েই। কিন্তু কারও কারও কাছে তা অসহনীয় হয়ে উঠছে এই পরিবেশ-পরিস্থিতি। মার্কিন প্রশাসনের বিশেষ চিন্তা তাদের নিয়ে, যাদের ডিপ্রেশনের গুরুতর সমস্যা রয়েছে।

এই সংখ্যাটা আমেরিকায় ১.৭ কোটির কাছাকাছি। তাদের ১১-১২ শতাংশের মধ্যে আত্মহত্যার প্রবণতা রয়েছে। সরকারি অনুমোদন পেয়ে যাওয়ায় এই ধরনের মানুষের জন্য ওষুধটি খুব শিগগিরই বাজারে আনার পথ খুলে গেল বলে জানিয়েছে এর নির্মাতা সংস্থা। গত ২০১৯-এর মার্চের পর থেকে এ পর্যন্ত ৬ হাজার মানুষের ওপর এটি পরীক্ষা করে দেখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

এসে গেল ‘আত্মহত্যা থেকে বাঁচানোর’ স্প্রে!

আপডেট সময় ১২:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০