ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

করোনায় কুমিল্লার সাবেক এমপি আলমগীরের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের ১৯৯১-১৯৯৬ সালে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বর্তমান জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা এ টি এম আলমগীর মারা গেছেন। সোমবার রাত ৯টায় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০বছর। তার মৃত্যুতে কুমিল্লার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মনোহরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন বুলু।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় মনোহরগঞ্জের ঝলমে নিজ বাড়িতে ঢাকার আল রশিদ ফাউন্ডেশন তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করবে। তিনি আরও জানান, এ টি এম আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শারিরীক অবস্থার অবনতি হলে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবী এ টি এম আলমগীর শিল্প ও কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। বিএনপি থেকে নির্বাচিত এমপি আলমগীর গত নির্বাচনের আগে হুসেইন মুহাম্মদ এরশাদের হাত ধরে জাতীয় পার্টিতে যোগ দেন। এরপর নাঙ্গল প্রতীক নিয়ে গত জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে নির্বাচন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

করোনায় কুমিল্লার সাবেক এমপি আলমগীরের মৃত্যু

আপডেট সময় ১১:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০